সিনিয়র করেসপন্ডেন্ট
November 24, 2016
বিডি নিউজ ৬৪: ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাশাটী নামকস্থানে বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। জানা যায়, ফুলপুর থেকে কাশিগঞ্জগামী সিএনজি অটোরিকশার সঙ্গে শেরপুর থেকে ফুলপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উপজেলার সখল্যা গ্রামের সিএনজি অটোরিকশাচালক আবদুর রাজ্জাক ও সিএনজি অটোরিকশা যাত্রী রামসোনা গ্রামের কামরুন্নাহার বেগম ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়াও অন্য দুই যাত্রী গুরুতর আহত …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 23, 2016
বিডি নিউজ ৬৪: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ আতাউর রহমান (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের সাইফুদ্দিনের ছেলে। নিয়ামতপুর থানা সূত্রে জানা যায়, আজ বুধবার বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর সার্কেল) আব্দুর রাজ্জাক খান নিয়ামতপুর থানার পরিদর্শক এসআই মুকুল হোসেন, এএসআই চিত্তরঞ্জন, এমরান এবং কনস্টেবল …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 23, 2016
বিডি নিউজ ৬৪: কুমিল্লার নাঙ্গলকোটে এক বাক প্রতিবন্ধী তরুণীকে (১৯) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলের এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রতিবন্ধী তরুণীটি ওই গ্রামের অসহায় পরিবারের এক দিনমজুরের মেয়ে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আলিয়ারা গ্রামের বাক প্রতিবন্ধী ওই তরুণী গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ির পাশ্ববর্তী (বড় মেটুয়া) পুকুর পাড়ে …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 23, 2016
বিডি নিউজ ৬৪: নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী পালপাড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি হিন্দু পাল পরিবারের পালেংগা (মাটির তৈজসপত্র তৈরির স্থান) ও গোয়াল ঘরসহ খড়ের পালা পুড়ে গেছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় পালপাড়ার হিন্দু পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর শহরের কুন্দশী পালপাড়ায় গতরাত ৩টার দিকে নিরোধ পালের পালেংগা ও গোয়ল ঘর, পরিতোষ …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 23, 2016
বিডি নিউজ ৬৪: নীলফামারী জেলা সদরে গর্ভবতী মা ও প্রসূতি মা-সহ শিশু মৃত্যুর হার রোধে ‘স্ট্রেন্দেনিং হেলথ আউটকাম ফর উইমেন অ্যান্ড চিলড্রেন’ (শো) নামের একটি প্রকল্পের প্রারম্ভিক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুজার রহমান। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও প্লান …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 23, 2016
বিডি নিউজ ৬৪: এবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীদের নকলে সহায়তা করার অপরাধে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কর্তব্যরত দুই শিক্ষককে নগদ ২নহাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই শিক্ষকদের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, চলমান এবতেদায়ী সমাপনী পরীক্ষায় আজ বুধবার সকালে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙ্গা …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 23, 2016
বিডি নিউজ ৬৪: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্মম গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকালে মুহিউস সুন্নাহ ইসলামী একাডেমি, বিকেবি স্পোর্টিং ক্লাব, মান্দারী হাই স্কুল এক্স স্টুডেন্ট ফোরাম, মান্দারী পল্লী উন্নয়ন ক্লাবসহ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এতে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেয়। মান্দারী বাজারের ব্যবসায়ী আবুল ফজল …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 23, 2016
বিডি নিউজ ৬৪: চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর, এই ১০ মাসে মোট ৪ হাজার ১৪৪ জন নারী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরেছে মহিলা পরিষদ। মহিলা পরিষদ বলেছে, নারীবান্ধব স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ কোনো অগ্রগতি না হওয়ায় নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 23, 2016
বিডি নিউজ ৬৪: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষ ও সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে শাহ আলম, …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 23, 2016
বিডি নিউজ ৬৪: নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারী জেলা পুলিশ সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান। নীলফামারী ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. নাহিদ পারভেজ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক …
বিস্তারিত পড়ুন