সিনিয়র করেসপন্ডেন্ট
November 26, 2016
বিডি নিউজ ৬৪: রংপুরের মিঠাপুকুর বৈরাগীগঞ্জ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে শাহাজান আলী (৩৪) নামে একজনের নাম জানা গেছে। তিনি মিঠাপুকুরের চিতুলী দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। আজ শনিবার সকালে পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিঠাপুকুর থানা ওসি হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 26, 2016
বিডি নিউজ ৬৪: রংপুরের মিঠাপুকুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহত শাহাজান আলী উপজেলার চিতুলী দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। মিঠাপুকুর থানা ওসি হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার ভোরে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় আলুভর্তি একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ওই দুই শ্রমিক সড়কে ট্রাকটি দাঁড় করিয়ে চাকা খুলতে …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 26, 2016
বিডি নিউজ ৬৪: এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলছে, মিয়ানমার কর্তৃপক্ষ দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের সমষ্টিগতভাবে শাস্তি দিচ্ছে। এ থেকে বাঁচতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে তাদের পুশ-ব্যাক করছে বাংলাদেশের কর্তৃপক্ষ। বিবৃতিতে মিয়ানমার ও বাংলাদেশ- দুই দেশের আচরণকেই ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়ে এ্যামনেস্টি বলছে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিবৃতিতে সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক চম্পা প্যাটেল বলেন, মিয়ানমার থেকে আসা …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 25, 2016
বিডি নিউজ ৬৪: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ভূমি উন্নয়নের কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান ও নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম উপজেলার কানুরামপুর এলাকায় ভূমি উন্নয়ন কাজ পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ডিসেম্বর মাসে ক্রীড়া উপমন্ত্রী মো. আরিফ খান …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 25, 2016
বিডি নিউজ ৬৪: মাদারীপুরে অভিযান চালিয়ে সাড়ে ৪ মণ জাটকা ও ২টি ট্রলার জব্দ করেছে র্যাব-৮। এ সময় আটক ৩ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৫ নভেম্বর) ভোরে কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. সাম্মী আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাট বাজারে অভিযান চালায় র্যাব-৮ মাদারীপুর …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 25, 2016
বিডি নিউজ ৬৪: ‘জনতার ঐক্য, দানবের দম্ভ ভাঙবেই’ এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর ১২তম জেলা সম্মেলন উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের সিটি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ জগদীশ চন্দ্র ঘোষ। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার সম্মেলনস্থলে গিয়ে শেষ হয়। উদ্বোধনী পর্বে উদীচী ফরিদপুর জেলা শাখার সভাপতি …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 25, 2016
বিডি নিউজ ৬৪: ভারতীয় সীমান্তের কাছে যশোরের শার্শা উপজেলার একটি গ্রাম থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। মোত্তাজুল মোড়ল মুন্না (২৬) নামের এই তরুণকে বৃহস্পতিবার রাতে আটক করা হয় বলে জানান শার্শা থানার এসআই মুরাদ হোসেন। আটক মুন্না উপজেলার মহিশাকুড়া গ্রামের হারুন মোড়লের ছেলে। এসআই মুরাদ বলেন, একদল অস্ত্র বিক্রেতা ভারত থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে পুটখালি সীমান্ত পার হয়ে …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 25, 2016
বিডি নিউজ ৬৪: নওগাঁ সদর উপজেলায় ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। পরে আরেক ছেলের হাতে খুন হয়েছেন বাবার ঘাতক। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবা আছির উদ্দিন (৫৪) ও ছেলে আশরাফুল ইসলাম (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন আশরাফুল ইসলাম। এ সময় তাকে …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 25, 2016
বিডি নিউজ ৬৪: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি এলাকায় অস্ত্রধারী দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছে।ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার এবং সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 25, 2016
বিডি নিউজ ৬৪: ফরিদপুরের মধুখালী উপজেলার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার একটি পরিত্যক্ত ইটভাটার কাছে গোলাগুলির শব্দ পাওয়া যায়। পরে মহাসড়কে দায়িত্বরত পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। …
বিস্তারিত পড়ুন