ময়মনসিংহের নান্দাইলে মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু
ময়মনসিংহের নান্দাইলে মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু

ময়মনসিংহের নান্দাইলে মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু

বিডি নিউজ ৬৪: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ভূমি উন্নয়নের কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান ও নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম উপজেলার কানুরামপুর এলাকায় ভূমি উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ডিসেম্বর মাসে ক্রীড়া উপমন্ত্রী মো. আরিফ খান জয় স্থানীয় সাংসদকে নিয়ে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণের ফলক উন্মোচন করেন। প্রায় ১১ মাসেরও বেশি সময় পর ওই স্টেডিয়ামের অসমতল ভূমি সমতল করার কাজ শুরু করা হয়েছে। সরেজমিনে দেখা যায় একটি ভেকু (অ্যাসকেভেটর) মেশিন মাটি সমতলের কাজ করছে।

জানতে চাইলে সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান বলেন, “নান্দাইলে খেলাধুলার মানোন্নয়ন ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে তুলতে একটি স্টেডিয়ামের চাহিদা দীর্ঘদিনের। বর্তমান সরকারও প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে।” নান্দাইলে একটি স্টেডিয়াম নির্মাণে উদ্যোগ নেওয়ার জন্য ক্রীড়া উপমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *