নওগাঁয় ঘুমন্ত বাবাকে হত্যা করেছে ছেলে, ঘাতক ছেলেও নিহত
নওগাঁয় ঘুমন্ত বাবাকে হত্যা করেছে ছেলে, ঘাতক ছেলেও নিহত

নওগাঁয় ঘুমন্ত বাবাকে হত্যা করেছে ছেলে, ঘাতক ছেলেও নিহত

বিডি নিউজ ৬৪: নওগাঁ সদর উপজেলায় ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। পরে আরেক ছেলের হাতে খুন হয়েছেন বাবার ঘাতক। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবা আছির উদ্দিন (৫৪) ও ছেলে আশরাফুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন আশরাফুল ইসলাম। এ সময় তাকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়।

কিন্তু ওই ঘরে বাবা আছির উদ্দিন ঘুমিয়ে ছিলেন, তা পরিবারের অন্যরা জানতো না। ক্ষুব্ধ আশরাফুল তার বাবা আছির উদ্দিনকে বটি দিয়ে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার।

একপর্যায়ে এ ঘটনা টের পেয়ে আশরাফুলকে নিবৃত্ত করতে ভাই বয়তুল তার দিকে শিলপাটা ছুটে মারে। এতে আশরাফুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার ওসি তরিকুল ইসলাম জানান, বাবা-ছেলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *