জাতীয়

শেরপুরে ছেলের হাতে মা খুন

শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামে ছেলের হাতে বানেছা (৬০) নামে এক মা খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে আবু বকরকে (২৮) আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক আবু বকর পূর্ব গিলাগাছা গ্রামের শাহ আলীর ছেলে। শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, পারিবারিক কলহের জের ধরে দুপুরের দিকে ঘাতক ছেলে আবু বকর …

বিস্তারিত পড়ুন

এসপির স্ত্রী হত্যায় জঙ্গি জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে জঙ্গিকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। রোববার  সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডকে পৈশাচিক। বাবুল আক্তার একজন সৎ, নির্ভীক ও পরিশ্রমী অফিসার। তিনি দীর্ঘদিন ধরে …

বিস্তারিত পড়ুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি

সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি অভিযোগ করে সু-শাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ‘এই নির্বাচনে ব্যাপক সহিংসতা ও কারচুপি ছিল এবং মনোনয়ন বাণিজ্য হয়েছে। রোববার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে গণগবেষণা সমিতির (জিজিএস) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। ‘এখন জীবনের দাম ছাড়া সবকিছুর দাম বেড়েছে’ প্রধান নির্বাচন কমিশনারের এমন …

বিস্তারিত পড়ুন

নোয়াখালী সদরে আ.লীগ ৮, স্থগিত ২

৬ষ্ঠ ধাপে নোয়াখালী সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। শনিবার (০৪ জুন) রাত ১০টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লেখযোগ্য পরিমাণ কেন্দ্র স্থগিত থাকায় ২ ইউপি’র ফলাফল স্থগিত রয়েছে। এরআগে, সকাল ৮টা থেকে ১০ ইউনিয়নের ১১০টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন …

বিস্তারিত পড়ুন

ঈশ্বরগঞ্জে ভাইয়ের হাতে খুন

ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে শাহীন (১৯) নামে এক বড় ভাই খুন হয়েছেন।রোববার সকালে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বনগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন বনগ্রাম গ্রামের আবু তাহেরের ছেলে। পুলিশ জানায়, সকালে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বনগ্রাম গ্রামের আবু তাহেরের দুই ছেলে শাহীন ও মামুনের মধ্যে পারিবারিক সমস্যা নিয়ে ঝাগড়া হয়। ঘটনার এক পর্যায়ে ছোট ভাই মামুন বড় ভাই …

বিস্তারিত পড়ুন

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে-গুলি করে জখম

সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুজনকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে স্থানীয় গোপালপুর বাজারের অদূরেই এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবুল কালাম আজাদ ২য় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এবং অপরজন পথচারী। পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান এ কে আজাদ একজন সঙ্গীসহ মোটরসাইকেলে রাত ১১টার দিকে …

বিস্তারিত পড়ুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ ব্যক্তি রামেকে

রাজশাহীতে অজ্ঞান পার্টির শিকার হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা ৬ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বুধবার দুপুর পৌনে ২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় তাদের পাওয়া যায়। পরে খবর পেয়ে নগরীর শাহ মখদুম থানা পুলিশ তাদের উদ্ধার করে। তবে সবাই অচেতন থাকায় তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, অজ্ঞান পার্টির …

বিস্তারিত পড়ুন

যশোরে নিখোঁজ ব্যবসায়ী সন্ধানে কাঁদলেন মা-স্ত্রী-সন্তান

যশোরের মণিরামপুরের বাসিন্দা ব্যবসায়ী নাজিম উদ্দিনের সন্ধান চেয়ে কাঁদলেন তার মা, স্ত্রী ও দুই মেয়ে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে সাশ্রু নয়নে তারা নাজিম উদ্দিনের উদ্ধারের জন্য আবেদন জানান। গত ২৫ মে ঢাকা থেকে নিখোঁজ হন জিএম নাজিম উদ্দিন (৪২)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের হাসান আলী গাজীর ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিম উদ্দিনের …

বিস্তারিত পড়ুন

আ. লীগ পরিচয় দিলে সবচেয়ে খারাপ জায়গায় পোস্টিং

চিকিৎসক-রোগীর স্বার্থ সংরক্ষণে শীঘ্রই ‘চিকিৎসা সেবা আইন-২০১৬’ আসছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তদবিরে আওয়ামী লীগ পরিচয় দিলে তাকে খারাপ জায়গায় পোস্টিং দেয়া হবে। বুধবার (১ জুন) রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েসন (বিএমএ) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। ৩৪তম বিসিএম (স্বাস্থ্য) ও বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের কর্মকর্তাদের যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য …

বিস্তারিত পড়ুন

মোল্লাহাটে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

জেলার মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে মোল্লাহাট উপজেলার মৌপুরা ও আস্তাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে এনায়েত চৌধুরী, মনু চৌধুরী, মাসুম চৌধুরী, জানিক চৌধুরী ও চপল চৌধুরীর নাম জানা গেছে। স্থানীয় গ্রামবাসীর বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স …

বিস্তারিত পড়ুন