এসপির স্ত্রী হত্যায় জঙ্গি জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে জঙ্গিকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।

রোববার  সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডকে পৈশাচিক। বাবুল আক্তার একজন সৎ, নির্ভীক ও পরিশ্রমী অফিসার। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গি দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁকে না পেয়ে তাঁর স্ত্রীকে টার্গেট করা হয়েছে। এটি অত্যন্ত পৈশাচিক, নৃসংশ ও ঘৃণিত হত্যাকাণ্ড। এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং খুনিদের অবশ্যই চিহ্নিত করা হবে। মূল কারণ খুঁজে বের করতে গোয়েন্দারা কাজ করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *