আন্তর্জাতিক

পপ তারকাদের টেক্কা দিয়েছেন চাচামিয়া

বিডি নিউজ ৬৪: ৫০ দশকের বিখ্যাত জনপ্রিয় গান ‘সুগার টাইম’। এটি প্রথম গেয়েছিলেন মেকগুরি সিস্টার্স ব্যান্ডের তিন শিল্পী। এরপর এর বেশ কিছু নতুন ভার্সন বের হয়েছে যা বিভিন্ন সময়ে বিভিন্ন পপ তারকারা গেয়েছেন। তাদের মধ্যে রয়েছে জনি কেশ, বিট্রিশ পপ তারকা আলমা কোগান এবং মার্কিন পপ তারকা লিন্ডা মেক কার্টনে। তবে তারা বেউই ম্যাকগুরি দলের তিন বোনকে ছাড়িয়ে যেতে পারেননি। …

বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধতার শেষ সময় ৩০ জুন

বিডি নিউজ ৬৪: মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকরা ৩০ জুন পর্যন্ত বৈধতার সুযোগ পাচ্ছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে বৈধ না হলে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৫৫(বি) অনুচ্ছেদ অনুযায়ী অবৈধ শ্রমিকদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতস্তত করবে না সরকার। ওই আইন অনুযায়ী, প্রত্যেক অবৈধ শ্রমিকের জন্য নিয়োগদাতাকে সর্বোচ্চ ৫০ হাজার রিংগিত জরিমানা, …

বিস্তারিত পড়ুন

ইস্তাম্বুল বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬

বিডি নিউজ ৬৪: ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬য়ে গিয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দেড়শ মানুষ। তবে তুরস্কের উর্ধ্বতন এক সরকার কর্মকর্তা নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে সংবাদ সংস্থা এপি’কে জানিয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার দিকে তিন বন্দুকধারী একে-৪৭ রাইফেল নিয়ে ইস্তাম্বুল বিমানবন্দরে ওই হামলা চালায়। প্রথমে তারা টার্মিনালে ঢোকার পথে গুলি চালায়। …

বিস্তারিত পড়ুন

রূপান্তরকামীদের বিয়ে বৈধ: পাকিস্তানে ফতোয়া

বিডি নিউজ ৬৪: পাকিস্তানের তানজিম ইত্তেহাদ-ই-উম্মতের কমপক্ষে ৫০ জন ধর্মীয় নেতা আলোড়ন সৃষ্টিকারী ও ব্যতিক্রমি এক ফতোয়া জারি করেছেন। এই ফতোয়া অনুসারে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের (হিজড়া বা যারা লিঙ্গ পরিবর্তনে আগ্রহী) বিয়েকে বৈধতা দেয়া হয়েছে। তারা বলেছেন, এই বিয়ে বৈধ ও ইসলামসম্মত। গত রোববার জারি করা এই ফতোয়ায় বলা হয়, একজন রূপান্তরকামীর মধ্যে পুরুষের বৈশিষ্ট্য দৃশ্যমান থাকলে তিনি কোনো নারীকে কিংবা অন্য কোনো নারীসুলভ রূপান্তরকামীকে বিয়ে করতে পারবেন। এর বিপরীতটাও …

বিস্তারিত পড়ুন

ফের সম্পর্কে জড়ালো তুরস্ক-ইসরায়েল

বিডি নিউজ ৬৪: দীর্ঘ ছয় বছরের বৈরীতার পর স্বাভাবিক হয়েছে তুরস্ক এবং ইসরায়েলের সম্পর্ক। এ নিয়ে দু দেশের নেতাদের মধ্যে রোববার একটি চুক্তি স্বক্ষরিত হয়েছে। ২০১০ সালের ৩১ মে গাজা যাওয়ার পথে তুরস্কের ত্রানবাহী জাহাজ মাভি মারমারায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই হামলায় সে দেশের ১০ নাগরিক নিহত হন। এ ঘটনার জের ধরে পর দু’দেশের সম্পর্কে চিড় ধরেছিল। দীর্ঘ ৬ …

বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় গ্রেনেড হামলায় আহত ৮

বিডি নিউজ ৬৪: মালয়েশিয়ার মধ্যাঞ্চলীয় সেলানগড় রাজ্যের একটি রেস্তোরাঁয় মঙ্গরবার একটি হ্যান্ড গ্রেনেড হামলায় আটজন আহত হয়েছে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। স্থানীয় পুলিশের অনুমান, ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। এ সম্পর্কে ওই রাজ্যের উপ-পুলিশ প্রধান আব্দুল রহিম জাফর বলেন, ‘মঙ্গলবার সকালে ব্যস্ত পুচং এলাকার মোভিদা রেস্তোরাঁয় এ হামলা চালানো হয়। হামলায় আটজন আহত …

বিস্তারিত পড়ুন

ইইউ নেতাদের মুখোমুখি ক্যামেরন

বিডি নিউজ ৬৪: গণভোটের পর প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের মুখোমুখি হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রাসেলসে ইইউ সম্মেলনের আগি তিনি নেতাদের সঙ্গে ব্রেক্সিট ভোট বাস্তবায়নের বিষয় নিয়ে আলাপ করবেন বলে বিবিসি জানিয়েছে। মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লুদ ইয়ুঙ্কারের সঙ্গে সাক্ষাতের পর ক্যামেরন ইইউ নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন। ব্রাসেলসে ইইউ সম্মেলনকে …

বিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থে নগ্ন হলেন বেলারুশরা!

বিডি নিউজ ৬৪: বেলারুশের প্রেসিডেন্ট আলায়াকস্যান্ডার লুকাশেঙ্কার ডাকে নগ্ন হলেন বেলারুশের কর্মজীবিরা। লুকাশেঙ্কা বেলারুশদের প্রতি আহবান জানান, ‘শরীর থেকে ঘাম বের না হওয়া পর্যন্ত নগ্ন হয়ে কাজ করতে।’ তার এই আবেগি ডাকের যথেষ্ট কারণ রয়েছে। কারণ দেশটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির মুদ্রা রুবলের দাম পড়ে যাচ্ছে দ্রুত। অন্যদিকে, বেকারত্বও বাড়ছে বল্গাহীন গতিতে। …

বিস্তারিত পড়ুন

অন্যের বউকে নিয়ে পালালো ভাই, বিবস্ত্র হতে হলো বোনকে!

বিডি নিউজ ৬৪: মুসলিমের স্ত্রীকে নিয়ে পালিয়েছে খ্রিস্টান এক যুবক। আর তার খেসারত দিতে হলো ওই যুবকের বোনকে। তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে হামলাকারীরা। এমনই অভিযোগ উঠেছে পাকিস্তানের লাহোরের হাজি পার্ক তাজপুর এলাকায়। এ ঘটনার পর নির্যাতিতা ওই তরুণী সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি। উল্টো তাদের পরিবারকেই দোষ দিচ্ছে পুলিশ। ওই নির্যাতিতা তরুণীর অভিযোগ, …

বিস্তারিত পড়ুন

ইয়েমেনে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৩৮

বিডি নিউজ ৬৪: ইয়েমেনের মুকাল্লায় একই দিনে পৃথক ৪টি আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৩৮ জন সেনাসদস্য নিহত ও ২৪ জন আহত হয়েছে। ইফতারের প্রস্তুতিকালে ওই আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটে। আলজাজিরার খবরে বলা হয়, উপকূলীয় শহর মুকাল্লার নিরাপত্তা চৌকিতে ৪টি বোমা হামলা করা হয়। হামলার দায়িত্ব আইএস স্বীকার করেছে। হামলায় আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, …

বিস্তারিত পড়ুন