ইয়েমেনে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৩৮

বিডি নিউজ ৬৪: ইয়েমেনের মুকাল্লায় একই দিনে পৃথক ৪টি আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৩৮ জন সেনাসদস্য নিহত ও ২৪ জন আহত হয়েছে। ইফতারের প্রস্তুতিকালে ওই আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটে। আলজাজিরার খবরে বলা হয়, উপকূলীয় শহর মুকাল্লার নিরাপত্তা চৌকিতে ৪টি বোমা হামলা করা হয়। হামলার দায়িত্ব আইএস স্বীকার করেছে। হামলায় আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা হামলাকারী ব্যক্তি ইফতার বন্টনকারীদের মত ছদ্মবেশ ধারণ করেছিল। শহরের পশ্চিমাঞ্চলের ওই নিরাপত্তা চৌকিতে হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। বাকি ৩টি হামলা হয় মুকাল্লা শহরের কেন্দ্রে। হতাহতের ঘটনা বেশি ঘটে সর্বশেষ হামলাটিতে। হামলাকারী জোর করে সেনা সদস্যদের মধ্যে গিয়ে নিজেকে উড়িয়ে দেয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, নিহত সৈনরা সৌদি জোট সমর্থিত হাদ্রামি এলিট ইউনিটের সদস্য। গত এপ্রিলে আল-কায়দার কাছ থেকে তারাই মুকাল্লা পুনর্দখল করে। চলমান গৃহযুদ্ধে এ পর্যন্ত অনেক হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। জাতিসংঘের হিসাব মতে সৌদি জোটের হামলার পর থেকে এ পর্যন্ত ৬৪০০ জনেরও বেশি নিহত ও ২৮ লক্ষ ঘরবাড়ি ছেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *