বিডি নিউজ ৬৪: মুসলিমের স্ত্রীকে নিয়ে পালিয়েছে খ্রিস্টান এক যুবক। আর তার খেসারত দিতে হলো ওই যুবকের বোনকে। তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে হামলাকারীরা। এমনই অভিযোগ উঠেছে পাকিস্তানের লাহোরের হাজি পার্ক তাজপুর এলাকায়।
এ ঘটনার পর নির্যাতিতা ওই তরুণী সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি। উল্টো তাদের পরিবারকেই দোষ দিচ্ছে পুলিশ।
ওই নির্যাতিতা তরুণীর অভিযোগ, অস্ত্রসহ পাঁচ ব্যক্তি তাদের বাড়িতে আসে। তারা তার ভাইকে খোঁজ করে। কিন্তু তিনি এ বিষয়য়ে কিছুই জানেন না বললে শুরু হয় তার উপর নির্যাতন। টেনে খুলে ফেলা হয় তার পরনের কাপড়। এরপর ধর্ষণের চেষ্টাও করে হামলাকারীরা।
অনেক চেষ্টা করে বাড়ি থেকে পালিয়ে যান তরুণী। কিন্তু পিছু ধাওয়া করায় ছাদ থেকে ঝাঁপ দেন পাশের বাড়িতে। প্রতিবেশীরাই তাকে জামাকাপড় দেয়।
তবে পুলিশ তার এ অভিযোগ বিশ্বাস করছে না। পুলিশের দাবি, নাসির নামের একজনের স্ত্রীকে নিয়ে পালিয়েছে নির্যাতিতা তরুণীর ভাই বিকাশ (নাম পরিবর্তিত)। তাকে সহায়তা করেছিলেন তার এক বোন (নির্যাতিতারও বোন)। নাসিরের এই অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়।
পুলিশের ধারণা, এ ঘটনা চাপা দিতে নাসিরদের বিরুদ্ধে অভিযোগ আনছে বিকাশের আরেএক বোন। তাই সব ঘটনা খতিয়ে দেখেই নাসিরের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে তদন্ত করবে পুলিশ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল