জাতীয় স্বার্থে নগ্ন হলেন বেলারুশরা!

বিডি নিউজ ৬৪: বেলারুশের প্রেসিডেন্ট আলায়াকস্যান্ডার লুকাশেঙ্কার ডাকে নগ্ন হলেন বেলারুশের কর্মজীবিরা। লুকাশেঙ্কা বেলারুশদের প্রতি আহবান জানান, ‘শরীর থেকে ঘাম বের না হওয়া পর্যন্ত নগ্ন হয়ে কাজ করতে।’
তার এই আবেগি ডাকের যথেষ্ট কারণ রয়েছে। কারণ দেশটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির মুদ্রা রুবলের দাম পড়ে যাচ্ছে দ্রুত। অন্যদিকে, বেকারত্বও বাড়ছে বল্গাহীন গতিতে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে কঠোর পরিশ্রম করা ছাড়া আর কীইবা করার আছে?
তবে প্রেসিডেন্ট লুকাশেঙ্কাও ভাবেননি বেলারুশিয়ানরা তার ডাকে এতোটা স্বতঃস্ফুর্তভাবে সাড়া দিবেন। লুকাশেঙ্কাকে তার সমর্থকদের অনেকে বাবা বলেও সম্বোধন করেন।
সম্প্রতি জাতীয় সংকট নিয়ে লুকাশেঙ্কার এক ভাষণের পর অসংখ্য কর্মজীবি তাদের কর্মস্থলে নগ্ন হয়ে কাজ করার ছবি পোস্ট করতে থাকেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে এই হ্যাশ ট্যাগ #নগ্নহওএবংকাজকর।
শুধু তাই নয় অনেকে আবার আরো এক কাঠি সরেস হয়ে প্রেসিডেন্টের বার্তা নিয়ে অর্ধনগ্ন হয়ে ব্যাঙ্গাত্মক গান রেকর্ড করেও অনলাইনে আপলোড করেন।
মাজার বিষয় হলো, বেলারুশদের দেখাদেখি পাশের দেশ রাশিয়া, ইউক্রেন ও বাল্টিক দেশগুলোর লোকেরাও তাদের কর্মস্থলে নগ্ন হয়ে কাজ করার ছবি অনলাইনে পোস্ট করতে থাকেন। পূর্ব ইউরোপের দেশগুলোতে এখন গরম পড়ছে। আর সম্ভবত সে কারণেও হয়তো লুকাশেঙ্কার আহবানে কর্মস্থলে এই নগ্নতার হিড়িক লেগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *