বিডি নিউজ ৬৪: সাতক্ষীরায় বিল থেকে তরিকুল ইসলাম (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার পাচরখি গ্রামের কয়ার বিল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তরিকুল ইসলাম একই উপজেলার রেইউ গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে কয়ার বিল থেকে তরিকুলের মরদেহ …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
৯০ বছর বৃদ্ধ নিজের কবর নিজেই খুঁড়লেন
বৃহস্পতিবারই কেবল ৯০ বছর বয়স হলো জিমি কিকহ্যামের। কানাডা জুড়ে নিজের কবর খুঁড়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি। কিকহ্যাম বলছেন, শুরুতে গেলাম পুরোহিতের কাছে। তারপর গেলাম যারা মরদেহ সৎকার করেন তাদের কাছে। এরপর কবরের মাপজোক হলো। এর পর নিজেই শুরু করে দিলেন কবর খোঁড়ার কাজ। এলাকার গির্জার ব্যবস্থাপক বলছেন, এমন কাণ্ড তিনি জীবনে কখনো দেখেননি। কিন্তু কিকহ্যামরে কাছে আরো আনন্দের বিষয় …
বিস্তারিত পড়ুনঝালকাঠিতে পূজার অনুষ্ঠান চলাকালে শহরের কালি মন্দিরে হামলা
বিডি নিউজ ৬৪: ঝালকাঠিতে পূজার অনুষ্ঠান চলাকালে শহরের কালি মন্দিরে হামলা চালিয়েছে স্থানীয় চাল ব্যবসায়ীরা। তারা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মন্দির কমিটির সঙ্গে জমি নিয়ে স্থানীয় কয়েকজন চাল ব্যবসায়ীর বিরোধ চলছিল। মন্দির সম্প্রসারণের …
বিস্তারিত পড়ুনসন্ত্রাসবাদ সূচকে এ বছর বাংলাদেশ ২২তম অবস্থানে
বিডি নিউজ ৬৪: বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে এ বছর বাংলাদেশ ২২তম অবস্থানে উঠে এসেছে। বিশ্বের ১৩০টি দেশের পরিস্থিতি পর্যালোচনা করে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এই সূচক তৈরি করেছে। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ২৫তম। গতকাল বুধবার বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০১৬ প্রকাশ করে আইইপি। প্রতিষ্ঠানটি চার বছর ধরে তারা এ সূচক প্রকাশ করছে। ২০১৫ সালের বিভিন্ন …
বিস্তারিত পড়ুনবিএসটিআই এর অনুমোদনহীন ৫টি স্টিল মিলকে জরিমানা ১৫ লক্ষ
বিডি নিউজ ৬৪: বিএসটিআই এর অনুমোদনহীন রড উৎপাদন করে বাজারজাত করার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর সীতাকুণ্ড থানাধীন এলাকায় ৫টি স্টিল মিলকে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দিনভর সীতাকুণ্ড উপজেলার কদমরসুল ও বাঁশবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব মিলকে জরিমানা করা হয়। মিলগুলো হলো- ‘আল সাফা স্টিল রিরোলিং মিলস লিমিটেড, পেনিনসুলা স্টিল মিলস লিমিটেড, ব্রাদার্স স্টাফ ইন্ডাস্ট্রিজ …
বিস্তারিত পড়ুনফেসবুকের ভুল সংবাদ নয়, ভোটাররাই দায়ী ট্রাম্পের জয়ের পেছনে
বিডি নিউজ ৬৪: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের মধ্যে যুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমেও গড়িয়েছিল। এ সময় হিলারি নানা কারণে পিছিয়ে পড়েছিলেন। আর এর পেছনে অনেকেই ফেসবুকে প্রচারিত নানা ভুল ও ভুয়া সংবাদকে দায়ী করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট। ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মার্কিন নির্বাচন ঘিরে ফেসবুকে ভুয়া তথ্য দ্রুত ছড়িয়েছে এবং ফেসবুকে অনেক শেয়ার হয়েছে। সে তুলনায় …
বিস্তারিত পড়ুনশতাব্দীপ্রাচীন ভুল ধারণা ডানা মেলছে অনলাইনেও
বিডি নিউজ ৬৪: নারী-পুরুষ বিষয়ে শতাব্দীপ্রাচীন বহু ভুল ধারণা আমাদের মনের মাঝে গেঁথে রয়েছে। এ ধারণাগুলো এখন প্রযুক্তির কল্যাণে কমে যাবে, এমনটাই অনেকে আশা করেছিলেন। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট। সম্প্রতি গবেষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ কী পোস্ট করছে, তার ওপর অনুসন্ধান চালিয়ে পুরনো ভুল ধারণাগুলোর এ বিষয়টি জানতে পারেন। তারা দেখতে পান বেশ কিছু বিষয় …
বিস্তারিত পড়ুননতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে ভাসানীর আদর্শ : রাষ্ট্রপতি
বিডি নিউজ ৬৪: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল ১৭ নভেম্বর মাওলানা আবদুল হামিদ খানের ৪০তম মৃত্যুবার্ষিকী। রাষ্ট্রপতি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। …
বিস্তারিত পড়ুন‘হজযাত্রীদের কোটা বাড়বে আগামী বছর থেকে’
বিডি নিউজ ৬৪: আগামী বছর থেকে হজযাত্রীদের কোটা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন জানান, সৌদি আরবে হজ মজলিসের কাছে হাজিদের সংখ্যা আরো বৃদ্ধির অনুরোধ করলে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি …
বিস্তারিত পড়ুনসাকিব ও তামিম দুই বন্ধু মুখোমুখি
বিডি নিউজ ৬৪: ঢাকা থেকে বিপিএল এখন চট্টগ্রামে। সময়ও পাল্টেছে খেলার। বৃহস্পতিবার দিনের প্রথম খেলা ১টায় শুরু। হোমটিম চিটাগং ভাইকিংসের মুখোমুখি হচ্ছে ঢাকা ডাইমাইটস। চিটাগংয়ের অধিনায়ক ঘরের ছেলে তামিম ইকবাল। ঢাকার নেতা সাকিব আল হাসান। মানে, জাতীয় দলের দুই বন্ধুর এবারের আসরে মুখোমুখি লড়াই এটাই প্রথম। ঢাকা ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের ১ নম্বরে। চিটাগং সমান খেলায় ১ জয়ে …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল