বিডি নিউজ ৬৪: নারী-পুরুষ বিষয়ে শতাব্দীপ্রাচীন বহু ভুল ধারণা আমাদের মনের মাঝে গেঁথে রয়েছে। এ ধারণাগুলো এখন প্রযুক্তির কল্যাণে কমে যাবে, এমনটাই অনেকে আশা করেছিলেন। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।
সম্প্রতি গবেষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ কী পোস্ট করছে, তার ওপর অনুসন্ধান চালিয়ে পুরনো ভুল ধারণাগুলোর এ বিষয়টি জানতে পারেন। তারা দেখতে পান বেশ কিছু বিষয় পুরুষালি বলে ধারণা করা হয় আবার কিছু বিষয় স্বাভাবিকভাবেই মেয়েলি বলে ধারণা করা হয়।
প্রযুক্তিগত কোনো বিষয়ে আলোচনা করতে হলে তা সাধারণত পুরুষকেই ইঙ্গিত করে আবার কিছু বিষয় রয়েছে যা মেয়েলি বলেই ধারণা করা হয়। আর এসব ধারণার পেছনে বহুদিন ধরে গড়ে ওঠা চিন্তাভাবনাকে দায়ী করছেন গবেষকরা। যে কারণে প্রযুক্তিগত বিষয়গুলোকে পুরুষালি বলে মনে করা হয়। যদিও প্রযুক্তিগত বিষয় নিয়ে নারীরা এখন অনেকাংশে এগিয়ে গিয়েছেন।
সম্প্রতি এ বিষয়টি অনুসন্ধানে গবেষকরা টুইটার ব্যবহার করেন। এতে তারা বিভিন্ন ব্যবহারকারীদের পোস্ট দেখিয়ে অংশগ্রহণকারীদের লিঙ্গ, বয়স, শিক্ষা ও রাজনৈতিক বিশ্বাস নির্ণয় করতে বলা হয়। উত্তরদাতারা এতে তাদের নাম ও অন্যান্য তথ্য না দেখেই এসবের উত্তর দেন।
এতে দেখা যায়, যাদের প্রযুক্তিগত পোস্ট রয়েছে তাদের স্বভাবতই পুরুষ বলে মনে করা হয়। একইভাবে পুরুষের ব্যবহৃত শব্দের মাঝে ‘ফোর্স’, সংবাদ, গবেষণা ইত্যাদিকে ধরা হয়। অন্যদিকে মেয়েলি শব্দের মধ্যে ভালোবাসা, কিউট ও সুন্দরকে ধরা হয়।
এ বিষয়ে গবেষণাটির বিস্তারিত প্রকাশিত হয়েছে সোশাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স জার্নালে।
শতাব্দীপ্রাচীন ভুল ধারণা ডানা মেলছে অনলাইনেও
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল