বিডি নিউজ ৬৪: মহান বিজয় দিবস উপলক্ষে বিটিভিতে প্রচার হবে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান। ইতিমধ্যে বেশ কিছু অনুষ্ঠানের রেকির্ডিং সম্পন্ন হয়েছে। আজ থেকে প্রচার শুরু হচ্ছে দুটি অনুষ্ঠানের। এসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন শিল্পী, সাংবাদিক, কথাসাহিত্যিক, শিক্ষক, রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের নানা পেশার মানুষ। আজ ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পরযন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত এম …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
গোপালগঞ্জে ম্যাগাজিন ও গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার
বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের মুকসুদপুরে একটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বাহারা গ্রাম থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও ডাকাতদলের সদস্য সাইফুল ইসলাম (২৫) তার বাড়ি বাহারা গ্রামে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান …
বিস্তারিত পড়ুননাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২
বিডি নিউজ ৬৪: নাটোরের গুরুদাসপুরে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার আতিকুর রহমানের ছেলে বাবু (৩০) ও শামীম (২৮)। বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোলপ্লাজায় স্কয়ার গ্রুপের …
বিস্তারিত পড়ুনপদ্মা নদীতে জেলের মাছ ধরার জালে একটি কুমির ধরা পড়েছে
বিডি নিউজ ৬৪: নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়ায় পদ্মা নদীতে জেলের মাছ ধরার জালে একটি কুমির ধরা পড়েছে। আজ বুধবার সকালে উপজেলার নাগশোষা গ্রামের পাশে পদ্মা নদীতে মাছ ধরার সময় কুমিরটি ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে উপজেলার বিলমাড়িয়ার পদ্মা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান নাগশোষা গ্রামের ফজর আলী সরদারের ছেলে আনারুল সরদার। হঠাৎ তার জালে আটকা …
বিস্তারিত পড়ুনআগামী ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন
বিডি নিউজ ৬৪: আগামী ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটিও ঘোষণা করা হয়েছে। ইলেকট্রনিক পদ্ধতিতে এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় …
বিস্তারিত পড়ুনশহীদ মিনারে চলছে অভিনয়-শিল্প সংশ্লিষ্টদের সমাবেশ
বিডি নিউজ ৬৪: সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে অভিনয় শিল্পী-সংশ্লিষ্টদের আলোচিত শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই শীর্ষক প্রতিবাদ সমাবেশ। পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। সমাবেশে যোগ দিয়েছে অসংখ্য অভিনয় শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ এ শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা। পাঁচটি দাবির মধ্যে রয়েছে বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বন্ধ, টেলিভিশন অনুষ্ঠান এজেন্সির …
বিস্তারিত পড়ুনসাব্বিরের ১২ লাখ জরিমানার কারণ!
বিডি নিউজ ৬৪: চলতি বিপিএল-এ শৃঙ্খলা ভঙ্গের বরাত দিয়েই বার বার শিরোনামে আসছেন সাব্বির রহমান। রংপুরের ক্রিকেটার শাহজাদের সঙ্গে বিবাদে জড়োনোর পর এবার নতুন আরেক কেলেঙ্কারিতে জড়ালেন সাব্বির। শুধু সাব্বিরই নন একই পাপে পাপী হয়েছেন আল আমিন হোসেনও! যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই ক্রিকেটার কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন সেই বিষয়টি উল্লেখ করেনি। শুধু …
বিস্তারিত পড়ুনধুনটে গাঁজাসহ আটক মা-ছেলে কারাগারে
বিডি নিউজ ৬৪: বগুড়ার ধুনট উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক মা-ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে ধুনট-জোড়শিমুল সড়কের হ্যালিপ্যাড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মা-ছেলে হলেন- উপজেলার নলডাঙ্গা গ্রামের জাব্দুল সরকারের স্ত্রী খোদেজা খাতুন (৫২) ও তার ছেলে আত্তাব আলী (৩৫)। …
বিস্তারিত পড়ুননারায়ণগঞ্জের রূপগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা
বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজিয়া বেগম (৪০) নামে এক বিধবা নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মুড়াপাড়া ইউনিয়নের হাউলিপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হাওলিপাড়া এলাকার নাছির উদ্দিন নাসুর জমিতে ঘর নির্মাণ করে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন রাজিয়া বেগম। নাছিরউদ্দিন নাসু অসুস্থ হওয়ার পর থেকে তাকে প্রায়ই চিকিৎসার জন্য চিকিৎসকের …
বিস্তারিত পড়ুনরংপুরে বিভিন্ন মামলার ১০২ আসামি গ্রেপ্তার
বিডি নিউজ ৬৪: রংপুরে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ১০২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক এ তথ্য জানান। তিনি জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা ছিলো। …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল