রংপুরে বিভিন্ন মামলার ১০২ আসামি গ্রেপ্তার
রংপুরে বিভিন্ন মামলার ১০২ আসামি গ্রেপ্তার

রংপুরে বিভিন্ন মামলার ১০২ আসামি গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: রংপুরে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ১০২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক এ তথ্য জানান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা ছিলো। আজ বুধবার সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান আবদুল্লাহ আল ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *