নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২
নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২

বিডি নিউজ ৬৪: নাটোরের গুরুদাসপুরে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার আতিকুর রহমানের ছেলে বাবু (৩০) ও  শামীম (২৮)।

বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোলপ্লাজায় স্কয়ার গ্রুপের একটি পণ্যবাহী ট্রাক টোল দেওয়ার সময় পেছন থেকে ঝুটবোঝাই অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঝুটবোঝাই ট্রাকের বাবু ও শামীম নিহত হন। এতে আহত হন স্কয়ার গ্রুপের ট্রাকচালক ও হেলপার। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *