জাতীয়

২০১৭ সালে জগন্নাথ হলের নির্মাণ কাজ শুরু: শিক্ষামন্ত্রী

বিডি নিউজ ৬৪: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ঢাকার কেরানীগঞ্জে ২০১৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক ছাত্রাবাস নির্মাণের কাজ শুরু হবে। আজ রবিবার বেলা সোয়া ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির নেতাদের বৈঠকে তিনি এই আশ্বাস দেন। নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে ২৭৪ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে, যা ২০১৬-২০ সালের …

বিস্তারিত পড়ুন

তিতাসে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

বিডি নিউজ ৬৪: কুমিল্লার তিতাস উপজেলায় আড়াই কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার তিতাস থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মজিদপুর গ্রামের কালু মেম্বারের ছেলে আনোয়ার হোসেন আলম (৩২), শোলাকান্দি গ্রামের জহির মিয়ার ছেলে রুবেল (২৪) ও একই গ্রামের মজিব ভুইয়ার ছেলে সুমন ভুইয়া (২৬)। তিতাস থানার এসআই মো. …

বিস্তারিত পড়ুন

ছেলেরা প্রমাণ করেছে তারা যোগ্য : প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এখন সম্মানিত নাম বাংলাদেশ। আমাদের ছেলেরা প্রমাণ করেছে তারা যোগ্য। ইনশাল্লাহ্ একদিন আমরা বিশ্বকাপ জয় করবো- এ আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১০-১১-১২ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে উঠে এসেছে বাংলাদেশের …

বিস্তারিত পড়ুন

সাবেক এমপির মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

বিডি নিউজ ৬৪: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও বর্তমান হুইপ ইকবালুর রহিমের বাবা সাবেক সংসদ সদস্য এম আবদুর রহিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ রবিবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। স্পিকার বলেন, এম আবদুর রহিম ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সমাজসেবক। তার মৃত্যুতে বাংলাদেশ …

বিস্তারিত পড়ুন

অভাবের তাড়নায় সন্তান বিক্রি : সেই মায়ের জন্য আরও অনুদান

বিডি নিউজ ৬৪: অভাবের তাড়নায় ৩৫ হাজার টাকায় বিক্রি করা ২২ দিন বয়সি শিশু মোরশেদা আক্তার বন্যাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার পর শিশুটির পরিবারের জন্য বাড়ি নির্মাণে আরও এক লাখ টাকা অনুদান দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতা। জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই অনুদান জমা দেওয়া হয়েছে বলে রবিবার জানানো হয়। দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রথম পাতায় “বুকের …

বিস্তারিত পড়ুন

ইনশাল্লাহ একদিন বিশ্বকাপ জয় করবো: প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: ইনশাল্লাহ্ ক্রিকেটে একদিন আমরা বিশ্বকাপ জিতবোই- এ আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১০-১১-১২ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে উঠে এসেছে বাংলাদেশের নাম। ২০০১ সালে জামায়াত-বিএনপি ক্ষমতায় আসার পরে সব ধরনের খেলা বন্ধ হয়ে গিয়েছিলো। আমরা ক্ষমতায় …

বিস্তারিত পড়ুন

নৌ দুর্ঘটনা কমাতে যাত্রীদেরও সচেতন হতে হবে

বিডি নিউজ ৬৪: নৌ মন্ত্রী শাজাহান খান বলেছেন, সবার তৎপরতা ও সচেতনতা নৌ দুর্ঘটনা কমাতে পারে। তবে, এজন্য মালিক ও শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হতে হবে। পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আজ রবিবার সকাল ১০টার দিকে বরিশাল নৌ বন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তিনি বলেন, …

বিস্তারিত পড়ুন

জঙ্গিরাষ্ট্র কায়েমের ষড়যন্ত্র করেছিল মীর কাসেম

বিডি নিউজ ৬৪: শীর্ষ যুদ্ধাপরাধী, আলবদর কমান্ডার মীর কাসেম আলী কোটি কোটি ডলার খরচ করে বাংলাদেশে জঙ্গিরাষ্ট্র কায়েমের ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন। মানবতাবিরোধী অপরাধে মীর কাসেমের ফাঁসি কার্যকরের পর মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আনন্দ মিছিলোত্তর সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শনিবার রাত সাড়ে ১০টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মীর কাসেমের ফাঁসি …

বিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে জবি শিক্ষক সমিতি

বিডি নিউজ ৬৪: আবাসিক হলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির নেতারা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে বসেছেন। শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং শিক্ষক নেতারা এতে উপস্থিত রয়েছেন। আজ রবিবার বেলা সোয়া ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও সাধারণ সম্পাদক নূরে আলম আব্দুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন।

বিস্তারিত পড়ুন

রেলপথে ঈদ যাত্রা শুরু ৭ সেপ্টেম্বর

বিডি নিউজ ৬৪: ঈদুল আজহায় রেলপথে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হবে বুধবার থেকে। ওই‌ দিন থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৩১টি আন্তঃনগর ট্রেনের প্রায় সব টি‌কিট বি‌ক্রি হয়ে গেছে। ঈদের অ‌গ্রিম টি‌কিট বি‌ক্রি শেষ হলেও এখনও কেউ কেউ ‌টি‌কিট কিনতে আসছেন কমলাপুরে। তাদের কেউ টিকিট পাচ্ছেন, কেউ পাচ্ছে না। তবে সিলেটসহ কিছু গন্তব্যের টি‌কিট এখনও পাওয়া যাচ্ছে বলে রেলসূত্রে জানা গেছে। …

বিস্তারিত পড়ুন