বিডি নিউজ ৬৪: আবাসিক হলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির নেতারা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে বসেছেন। শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং শিক্ষক নেতারা এতে উপস্থিত রয়েছেন।
আজ রবিবার বেলা সোয়া ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও সাধারণ সম্পাদক নূরে আলম আব্দুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল