সিনিয়র করেসপন্ডেন্ট
October 1, 2016
বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার এলেঙ্গা পৌর এলাকার পাথাইলকান্দি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, সকালে আলুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
October 1, 2016
বিডি নিউজ ৬৪: রাজধানীর উপকণ্ঠ সাভারের বিরুলিয়ার কৃষিবিদ নার্সারির পাশে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবদল নেতা নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। ওই যুবদল নেতার নাম শাহ আলম নয়ন (৪২)। তিনি সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সাভার পৌরসভার মালঞ্চ এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে যুবদল নেতা শাহ আলম নয়নকে রাজধানীর মোহাম্মদপুরের …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
October 1, 2016
বিডি নিউজ ৬৪: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন পুলিশের নায়েক বিসেম্বর চাকমা (৪০)। তিনি মিরপুর-১৪ নম্বরে ঢাকা দক্ষিণে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি রাঙ্গামাটির বাঘাইছড়ির কালুখালি। থানা পুলিশ সূত্রে জানা যায়, ১০ দিনের ছুটিতে গতকাল শুক্রবার রাতে গ্রামের বাড়ি যাওয়ার পথে কলাবাগান ডলফিন পরিবহনের কাউন্টারের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
October 1, 2016
বিডি নিউজ ৬৪: মুন্সীগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে একটি মাইক্রোবাস ধলেশ্বরী নদীতে পড়ে গেছে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসে তিন থেকে চারজন আরোহী ছিলেন। এ বিষয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, মাইক্রোবাসটি উত্তর নাকি দক্ষিণ দিক থেকে এসেছে তা …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
September 30, 2016
বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি। দুবাই থেকে দেরিতে রওনা হওয়ায় পূর্বনির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর বিমানটি পৌঁছায়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে রওনা হন শেখ হাসিনা। দুবাইয়ে তাঁর …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
September 30, 2016
বিডি নিউজ ৬৪: ভোলার মেঘনা নদীতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে জলদস্যু সম্প্রাট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ চার জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি এলএমজি ও ৫টি দেশীয় অস্ত্রসহ একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। এরা হলেন- জাহাঙ্গীর (৪০) জয়নাল (৪৫) ,গিয়াস (৪২) বাবুল (৫০)। কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লেঃ …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
September 30, 2016
বিডি নিউজ ৬৪: আগামীকাল শনিবার চার দিনের সরকারি সফরে ইরানে যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ রেজা নেমাতজাদেহের আমন্ত্রণে তিনি এ সফর করবেন। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানা গেছে। সফরকালে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শিল্পমন্ত্রী। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, ফেডারেশন অব বাংলাদেশ …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
September 30, 2016
বিডি নিউজ ৬৪: জন্মস্থান গাজিপুরের কাপাসিয়ার ঘাঘটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে সমাহিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। এর আগে সকাল সোয়া ৯টায় গাজীপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দান, সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এবং বিকেল ৩টায় কাপাসিয়ার ঘাঘটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এসব জানাজায় বিএনপির …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
September 30, 2016
বিডি নিউজ ৬৪: আজ শুক্রবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক সেট প্রশ্নে একটি প্রশ্ন কম ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষার্থী ওই সেট প্রশ্নে পরীক্ষা দিয়েছেন তারা সবাই বাদপড়া প্রশ্নের জন্য নম্বর পাবেন। শুক্রবার ঢাকার ৫৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা হয়। এবার প্রশ্নপত্রে সেটের নাম না লিখে বারকোড …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
September 30, 2016
বিডি নিউজ ৬৪: গাজীপুরে বিএনপির সদ্যপ্রয়াত নেতা হান্নান শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিশাল এ জানাজায় ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মনির উদ্দিন আহম্মেদ। জানাজায় হান্নান শাহর দুই পুত্র রিয়াজুল হান্নান ও রেজাউল হান্নান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস …
বিস্তারিত পড়ুন