জাতীয়

ভোলায় কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দেওয়া হলো

ভোলায় কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দেওয়া হলো

বিডি নিউজ ৬৪: ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও ইন্টারনেটে  ভিডিও প্রকাশ করার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ আইচা থানার ওসি হানিফ সিকদার জানান,  নজরুলনগর ইউনিয়নের একটি গ্রামে মঙ্গলবার রাতের এ ঘটনায় শুক্রবার মামলা হয়েছে । মামলার দুই আসামি হলেন চরমানিকা গ্রামের মো. সবুজ (৩৩) ও মো. রুবেল (২৫)।  পুলিশ মঙ্গলবার রাত ২টার দিকে খবর পেয়ে ১৪ বছরের এক …

বিস্তারিত পড়ুন
ফেনীতে স্কুল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ফেনীতে স্কুল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বিডি নিউজ ৬৪: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে চারটি স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী। এসএসসিতে সৃজনশীল প্রশ্নপত্রে ৭০ নম্বরের পরিবর্তে ৬০ নম্বর করার দাবিতে আজ  শনিবার সকাল ১১টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় মহিপালের উভয় অংশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ জানায়, আজ শনিবার সকাল ১০টা থেকে …

বিস্তারিত পড়ুন
রাজধানীতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিডি নিউজ ৬৪: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে ছয়টির জায়গায় সাতটি প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম বাতিলের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ‘সাধারণ ছাত্র সমাজ’ এর ব্যানারে শনিবার সকালে শাহবাগে সমবেত হয়ে পরে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। কর্মসূচি চলাকালে এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সচিবালয়ের পাশের রাস্তা …

বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মঠবাড়িয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিডি নিউজ ৬৪: ‘বয়স বৈষম্য নিরসন করুন’- এ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বেরসকারি সংগঠন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের  (রিক) উদ্যোগে আজ শনিবার পৌর শহরে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া সদর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আব্দুল করিম মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস …

বিস্তারিত পড়ুন
নদী দূষণরোধে রাজধানীতে ছয় ট্রিটমেন্ট প্ল্যান্ট

নদী দূষণরোধে রাজধানীতে ছয় ট্রিটমেন্ট প্ল্যান্ট

বিডি নিউজ ৬৪: রাজধানীসহ সারা দেশের শহর এলাকায় স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে ছয়টি ট্রিটমেন্ট প্ল্যান্ট করার পরিকল্পনা নিয়েছে সরকার। এই ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করে রাজধানীর সব স্যানিটেশন বর্জ্য পরিশোধন করে বিশুদ্ধ পানি নদীতে ফেলা হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন …

বিস্তারিত পড়ুন
স্মার্ট আইডি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্মার্ট আইডি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল বিদ্যমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে ১০ কোটি নাগরিকের মধ্যে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। নির্বাচন কমিশনার এম শাহ নেওয়াজ এর আগে বাসসকে জানান, ইসি স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের- ১০ আঙুলের ছাপ …

বিস্তারিত পড়ুন
কুমিল্লায় অস্ত্র ও ছিনতাইকৃত টাকাসহ গ্রেপ্তার ৭

কুমিল্লায় অস্ত্র ও ছিনতাইকৃত টাকাসহ গ্রেপ্তার ৭

বিডি নিউজ ৬৪: কুমিল্লায় ব্র্যাক ব্যাংকের গ্রাহকের টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় সাত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও ছিনতাইকৃত পাঁচ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। এর আগে শুক্রবার …

বিস্তারিত পড়ুন
শিশুরা আর ঝরে পড়বে না : গণশিক্ষামন্ত্রী

শিশুরা আর ঝরে পড়বে না : গণশিক্ষামন্ত্রী

বিডি নিউজ ৬৪: দু-চার বছর পর দেশের আর কোনো শিশু প্রাথমিক শিক্ষায় ঝরে পড়বে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। মিনা দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অডিটরিয়ামে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর আয়েজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ছিল, ঝড় ঝঞ্ঝা বন্যায় পাঠ বন্ধ নয়, মানসম্মত শিক্ষায় জাতি ধন্য হয়। …

বিস্তারিত পড়ুন
হাস্যকর শট খেলে সৌম্য আউট

হাস্যকর শট খেলে সৌম্য আউট

বিডি নিউজ ৬৪: আফগান অধিনায়ক আসগর স্তানিকজাইকে নিশ্চয়ই মনে মনে অনেক ধন্যবাদ দিয়েছেন তামিম ইকবাল! তৃতীয় ওভারে মোহাম্মদ নবির বলে সহজ ক্যাচটা আসগর না ছাড়লে যে মাত্র ১ রান করেই বিদায় নিতে হতো তামিমকে! বাংলাদেশের এই ড্যাশিং বাঁ হাতি ওপেনার ক্রিজে আছেন। কিন্তু মাত্রই হাস্যকর এক শট খেলে আউট হয়ে গেলেন সৌম্য সরকার (১১)। মিরপুরে টস জিতে টানা তৃতীয় ম্যাচে …

বিস্তারিত পড়ুন
'গ্যাসের দাম বাড়াতে চালাকির আশ্রয় নিয়েছে সরকার'

‘গ্যাসের দাম বাড়াতে চালাকির আশ্রয় নিয়েছে সরকার’

বিডি নিউজ ৬৪: গ্যাসের দাম বাড়ানোর জন্য জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়ে সরকার জনগণের সাথে চালাকির আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, সরকার তেলের দাম কমানোর ঘোষণার মাধ্যমে জনগনকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে গ্যাসের দাম না বৃদ্ধির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। …

বিস্তারিত পড়ুন