আন্তর্জাতিক

গুলেনপন্থী স্কুল বন্ধে তুরস্ককে সহায়তা করবে পাকিস্তান

বিডি নিউজ ৬৪: তুরস্কে গত মাসের ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্রে থাকা দেশটির স্বেচ্ছা-নির্বাসিত আলেম ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা নিয়েছে আঙ্কারা। তুর্কি সরকারকে সহযোগিতা করতে পাকিস্তানও তাদের দেশে থাকা গুলেনপন্থী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবে। পাশাপাশি এসব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তদন্ত করবে তারা। সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফরে এ প্রতিশ্রুতি দেয় পাকিস্তান। উল্লেখ্য, ফেতুল্লাহ গুলেন বিশ্বের বিভিন্ন …

বিস্তারিত পড়ুন

দুবাইতে আমিরাতের বিমানের ক্র্যাশ ল্যান্ডিং

বিডি নিউজ ৬৪: আমিরাত এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভারত থেকে উড্ডয়নের পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ যাত্রী নিয়ে বিধ্বস্ত অবস্থায় অবতরণ করেছে। বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এই সংবাদ জানিয়েছে। অবতরণের পর অনলাইনে পোস্ট করা বিমানের ছবিতে ধোঁয়া উড়তে দেখা যায়। দুবাই সরকার টুইটারে জানিয়েছে, সমস্ত আরোহীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। কেউই হতাহত হন নি। আমিরাত এয়ারলাইন্সের এই বোয়িং-৭৪৭ বিমানটি ভারতের ত্রিভানদ্রাম শহর থেকে দুবাইয়ের উদ্দেশ্যেই …

বিস্তারিত পড়ুন

খুলে দেয়া হল চীনের সেই ঝুলন্ত কাঁচের সেতু

বিডি নিউজ ৬৪: অবশেষে দশনার্থীদের জন্য খুলে দেয়া হলো চীনের বহুল আলোচিত সেই ঝুলন্ত কাঁচের সেতু। দেশটির সবচে উঁচু দুটি পাহাড়ের মধ্যর্তী স্থানে নির্মিত বিশ্বের দীর্ঘতম এই কাঁচের সেতু সোমবার থেকে উন্মুক্ত করে দিয়েছে চীন। হুনান প্রদেশে ঝাংজিয়াজে উদ্যানে অবস্থিত পৃথিবীর সবচে উঁচু এবং দীর্ঘতম কাঁচের এই সেতুটি বানানো হয়েছে অত্যন্ত অভিনব কায়দায়। ঝাংজিয়াজ উদ্যানে এক পাহাড়ি খাদের মাঝখানে কাঁচের …

বিস্তারিত পড়ুন

যে সব নেতা ট্রাম্পকে ভোট দিচ্ছেন না

যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্টনির্বাচনকে কেন্দ্র করে জমে ওঠেছে কথার লড়াই। এই লড়াইয়ে অনেকখানি এগিয়ে রয়েছেন রিপালিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগ্রাসী ও বেফাঁস কথাবার্তার কারণে শুরু থেকেই সমালোচিত রিপালিকান দলের এই নেতা। এ কারণেই নিজ দলের অনেক নেতাও তার সমালোচনা করেছেন। এমনকি ওই দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা ৮ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে ভোট না দেয়ারও ঘোষণা দিয়েছেন। আসুন দেখে নেয়া যাক দলের কারা …

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট ওবামা: ট্রাম্প

বিডি নিউজ ৬৪: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার স্থানীয় এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি ওবামাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবেও উল্লেখ করেছেন। ওবামাকে এক হাত নিতেই এ ধরনের মন্তব্য করেছেন ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজ চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামাকে একজন দুর্বল ও অকার্যকর শাসক হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। …

বিস্তারিত পড়ুন

ভারতে ব্রিটিশ আমলের ব্রিজ বিধ্বস্ত, নিখোঁজ ২২

বিডি নিউজ ৬৪: ভারতে মুম্বাই-গোয়া হাইওয়ের ওপর ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজটি মঙ্গলবার রাতে ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ২২ জন নিখোঁজ রয়েছেন। অতিরিক্ত বৃষ্টির কারণে সাবিত্রী নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রিজটি ভেঙে পড়ে বলে জানিয়েছে এনডিটিভি। এনডিটিভি তাদের প্রতিবেদনে বলে, গত ৭ দশক আগে মাহাদ শহরে সাবিত্রী নদীর ওপর নির্মিত ভারতের ঐতিহ্যবাহী ব্রিজটি ভেঙে গেছে। তীব্র বর্ষণের কারণে নদীর স্রোত …

বিস্তারিত পড়ুন

মহারাষ্ট্রে সেতু ধসে নিখোঁজ ২২

বিডি নিউজ ৬৪: ভারতের মহারাষ্ট্রে একটি সেতু ধসে দু’টি বাসসহ বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় ২২ জন নিখোঁজ হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। মুম্বাই-গোয়া মহাসড়কের সাবিত্রী নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটি অবস্থিত। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে ব্যাপক বৃষ্টি এবং বন্যার কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে বলে …

বিস্তারিত পড়ুন

ভারতে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার শিক্ষিকা

বিডি নিউজ ৬৪: ভারতের জনাকীর্ণ মহাসড়কগুলোও এখন আর নারীদের জন্য  নিরাপদ নয়। পর পর দুটি ঘটনা এই ইঙ্গিতই দেয়। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির গুরগাও এলাকায় চলন্ত গাড়িতে এক মেডিকেলে পড়ুয়া ছাত্রীর গণধর্ষণ ও মৃত্যুর পর দেশটির সড়কগুলোতে প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটে থাকে। ভারতের উত্তর প্রদেশে মঙ্গলবার গণধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলশিক্ষিকা। তাকে দিল্লি-লক্ষৌ মহাসড়কের বারেলি এলাকা থেকে অপহরণের পর …

বিস্তারিত পড়ুন

ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

বিডি নিউজ ৬৪: উত্তর কোরিয়া ফের একটি ব্যলেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার উর্ধ্বতন এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। জাতিসংঘের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলেছে পিয়ংইয়ং। বুধবার স্থানীয় সময় ৭টা ৫০ মিনিটে উত্তর কোরিয়ার সাউথ হাওয়ানঘেই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি উপদ্বীপের ১ হাজার কিলোমিটার ওপর …

বিস্তারিত পড়ুন

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য: ওবামা

বিডি নিউজ ৬৪: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। একই সঙ্গে রিপাবলিকান পার্টি কেনো নিউ ইয়র্কের এই ধনকুবেরকে প্রার্থী হিসেবে এখনো সমর্থন দিচ্ছে সেই প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রে ৮ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা পাওয়ার লড়াই শুরুর পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার …

বিস্তারিত পড়ুন