খুলে দেয়া হল চীনের সেই ঝুলন্ত কাঁচের সেতু

বিডি নিউজ ৬৪: অবশেষে দশনার্থীদের জন্য খুলে দেয়া হলো চীনের বহুল আলোচিত সেই ঝুলন্ত কাঁচের সেতু। দেশটির সবচে উঁচু দুটি পাহাড়ের মধ্যর্তী স্থানে নির্মিত বিশ্বের দীর্ঘতম এই কাঁচের সেতু সোমবার থেকে উন্মুক্ত করে দিয়েছে চীন। হুনান প্রদেশে ঝাংজিয়াজে উদ্যানে অবস্থিত পৃথিবীর সবচে উঁচু এবং দীর্ঘতম কাঁচের এই সেতুটি বানানো হয়েছে অত্যন্ত অভিনব কায়দায়।

ঝাংজিয়াজ উদ্যানে এক পাহাড়ি খাদের মাঝখানে কাঁচের ওপর ঝুলন্ত এই সেতু দৈর্ঘ্যে ৪৩০ মিটার আর প্রস্থে ছয় মিটার। দুটি পাহাড়ের মাঝখানে নির্মিত সেতুটি ভূমি থেকে ৩০০ মিটার উঁচুতে। মাটি থেকে সবচে উঁচুতে থাকা এই সেতুটি উচ্চতায় বিশ্বের সব সেতুকে হার মানিয়েছে।

সেতুটির সঙ্গে পৃথিবীর অন্যান্য সেতুর তুলনা করলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন স্কাইলাইন সেতুটি ২১ মিটার দীর্ঘ। আর এই সেতুটি অবস্থিত গভীর খাদ থেকে ২১৯ মিটার উঁচুতে। আর কানাডার গ্লাসিয়ার স্কাইলাইন পাহাড় থেকে ৩০০ মিটার উঁচুতে অবস্থিত। দৈর্ঘ্যে ৩৫ মিটার।

তবে চীনের তৈরি কাঁচের সেতুটি বিশ্বর অন্যান্য সব সেতুটি থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। কাঁচের তৈরি ব্রিজটির নকশা করেছেন ইসরায়েলি স্থপতি হাইম দোটান। সেতুটি ফ্যাশন শো এর জন্য ব্যবহৃত হবে। একসঙ্গে ৮০০ মানুষ ধারণ করতে পারে এই সেতু। এর ওপরে উঠলে দেখা যাবে, পায়ের নিচে কাঁচ চকচক করছে। স্বচ্ছ কাঁচের ওপর দিয়ে হেটে যাওয়া নিশ্চয়ই এক অন্যরকম অনুভূতির জন্ম দেবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *