আন্তর্জাতিক

ইতালিতে ১৭ ঘণ্টা পর ১০ বছরের শিশু উদ্ধার

বিডি নিউজ ৬৪: ইতালির ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকা দশ বছরের এক মরণাপন্ন শিশুর খোঁজ চলছিল। ‘কিছু শুনতে পাচ্ছ কি? শান্ত হও, শান্ত হও। বের হয়ে এসো গিউলিয়া। গিউলিয়া আসো,’ বলছিলেন উদ্ধারকারীরা। বুধবার রাতভর চেষ্টার পর পার্বত্য শহর পেসকারা দেল ট্রন্টোর একটি ধ্বংসস্তূপ থেকে সেই শিশুকে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা গেছে। উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ১৭ ঘণ্টা …

বিস্তারিত পড়ুন

পোকেমন গো খেলতে গিয়ে জাপানে দুর্ঘটনায় নারী নিহত

বিডি নিউজ ৬৪: জাপানে পোকেমন গো খেলায় রত এক গাড়িচালকের গাড়ির আঘাতে একজন নারী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বিবিসি বলছে, মঙ্গলবার দিনের শেষভাগে তোকুশিমা শহরে ৩৯ বছর বয়সী ওই চালকের গাড়ির আঘাতে দুই পথচারী নারী আহত হন। আহত অপর নারীর অবস্থা গুরুতর। গ্রেপ্তার হয়ে কারাগারে আটক ওই চালক পুলিশকে জানিয়েছেন, তিনি সতর্কভাবে রাস্তায় তাকাচ্ছিলেন না। বুধবার দিনের শেষভাগে পুলিশ …

বিস্তারিত পড়ুন

ভারতের বিমানেও মিলবে ওয়াইফাই ইন্টারনেট

বিডি নিউজ ৬৪: ভারতে বিমানযাত্রার সময় আর হয়ত ফ্লাইট মোডে রাখতে হবে না আপনার মোবাইল, ল্যাপটপ বা ট্যাবের মতো সরঞ্জামগুলো৷ কারণ শীঘ্রই ওয়াইফাই পরিষেবা চালু হতে চলেছে বিমানে৷ বুধবার এমনই বার্তা দিয়েছেন ভারতের এভিয়েশন সচিব আরএন চৌবে৷ তিনি আরও জানিয়েছেন, আগামী দশদিনের মধ্যেই হয়ত বিমানে চালু হতে চলেছে এই ফ্রি ওয়াইফাই পরিষেবা৷ জানা গিয়েছে, এই বিষয়ে একপ্রস্ত বৈঠকও হয়ে গিয়েছে, …

বিস্তারিত পড়ুন

বিশ্বের প্রথম চালকহীন ট্যাক্সি ছুটবে সিঙ্গাপুরে

বিডি নিউজ ৬৪: বিশ্বের প্রথম চালকহীন স্বয়ংক্রিয় ট্যাক্সি বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু করবে সিঙ্গাপুর থেকে৷ যাত্রীরা তাদের স্মার্ট ফোনের সাহায্যে এই স্বয়ংক্রিয় ট্যাক্সির সুবিধা ভোগ করতে পারবেন৷যাত্রীদের তাদের স্মার্ট ফোন থেকে এই ট্যাক্সিটি বুক করতে হবে৷ আজ,বৃহস্পতিবার সিঙ্গাপুরে যারা তাদের স্মার্ট ফোন থেকে এই ট্যাক্সিটি বুক করাবেন তারা ফ্রি রাইড পাবেন৷যদিও গুগল ও ভলভোর মতো কোম্পানি কিছু-বছর ধরেই এই ধরনের স্বয়ংক্রিয় …

বিস্তারিত পড়ুন

আইএস হটিয়ে জারাব্লুসের নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় বিদ্রোহীরা

বিডি নিউজ ৬৪: তুর্কি সেনাবাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় কৌশলগত গুরুত্বপূর্ণ শহর জারাব্লুসের নিয়ন্ত্রণ নিয়েছে বলে সিরীয় বিদ্রোহীরা দাবি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। বুধবার তুর্কি সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং হাজার হাজার সিরীয় বিদ্রোহী দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দখলে থাকা তুরস্কের সীমান্তবর্তী সিরীয় শহর জারাব্লুসের কেন্দ্রে প্রবেশ করেন। …

বিস্তারিত পড়ুন

ইতালির ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৭

বিডি নিউজ ৬৪: ইতালির ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। বুধবার স্থানীয় সময় ভোর ৩টা ৩৬ মিনিটে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্য ইতালির পাহাড়ি এলাকায় ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ওই অঞ্চলে ভূমিকম্পের আঘাত ছিল সবচেয়ে বেশি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ …

বিস্তারিত পড়ুন

কাবুলে বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২

বিডি নিউজ ৬৪: আফগানিস্তানের রাজধানী কাবুলের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্দেহভাজন জঙ্গি হামলায় সাত শিক্ষার্থীসহ ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিস্ফোরণ ও গুলির্বষণের মধ্য দিয়ে হামলাটি শুরু হয়। নিরাপত্তা বাহিনীর রাতভর অভিযানে দুই বন্দুকধারী নিহত হওয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার ভোররাতে হামলার অবসান হয়। হামলা শুরু হলে বিশ্ববিদ্যালয়টির শত শত শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়েন। হামলার শুরুতে বড় …

বিস্তারিত পড়ুন

ভারতের যে গ্রামের নারীরা পুরুষের জুতা ধোয়া পানি খান!

বিডি নিউজ ৬৪: এই একুশ শতকে ইন্টারনেটের যুগে গোটা পৃথিবী যখন এগিয়ে চলছে তখনও কিছু মানুষ বেঁচে আছেন অন্ধ কুসংস্কার এবং ধর্মান্ধতাকে আঁকড়ে ধরে। মধ্যপ্রাচ্য এবং উপমহাদেশের রক্ষণশীল সমাজে এই কুসংস্কারের প্রাদুর্ভাব বেশি। আর বলা বাহুল্য যে, এইসব কুসংস্কারের সবচেয়ে বড় এবং প্রধান শিকার নারীরা। নারীদের নানাভাবে বশে রাখতেই এইসব আজগুবি এবং মিথ্যা নিয়মকানুন তৈরি করেছে পুরুষরা। তারই জ্বলজ্যান্ত প্রমাণ ভারতের …

বিস্তারিত পড়ুন

মায়ানমারে ভূমিকম্পের উৎপত্তিস্থলের নিকট মন্দির বিধ্বস্ত

বিডি নিউজ ৬৪: উত্তর-মধ্য মায়ানমারের বন্দরনগরী চক থেকে ২৫ কিলোমিটার দূরের ভূমিকম্পে দেশটির একটি মন্দির বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার কিছু পরের এই ভূমিকম্পে দেশটির পুরাতন আমলের এক মন্দির ভেঙে পড়েছে।  এই কম্পনের মাত্রা ৬ দশমিক ৮। এছাড়া ভারতের জম্মু কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত পড়ুন

১০ পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করবেন মেলানিয়া ট্রাম্প

বিডি নিউজ ৬৪: বৃটেনের ডেইলি মেইল, আমেরিকার পলিটিকোসহ কমপক্ষে ১০টি পত্রিকার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন মেলানিয়া ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার মানহানি করার জন্য এসব মামলা করা হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী চার্লস হার্ডার। খবর অনলাইন সিএনএনের। খবরে বলা হয়, এর মধ্যেই পত্রিকাগুলোতে নোটিশ পাঠানো শুরু হয়েছে। চার্লস হার্ডার বলেছেন, মেলানিয়া ট্রাম্পকে নিয়ে …

বিস্তারিত পড়ুন