ভারতের যে গ্রামের নারীরা পুরুষের জুতা ধোয়া পানি খান!

বিডি নিউজ ৬৪: এই একুশ শতকে ইন্টারনেটের যুগে গোটা পৃথিবী যখন এগিয়ে চলছে তখনও কিছু মানুষ বেঁচে আছেন অন্ধ কুসংস্কার এবং ধর্মান্ধতাকে আঁকড়ে ধরে। মধ্যপ্রাচ্য এবং উপমহাদেশের রক্ষণশীল সমাজে এই কুসংস্কারের প্রাদুর্ভাব বেশি। আর বলা বাহুল্য যে, এইসব কুসংস্কারের সবচেয়ে বড় এবং প্রধান শিকার নারীরা। নারীদের নানাভাবে বশে রাখতেই এইসব আজগুবি এবং মিথ্যা নিয়মকানুন তৈরি করেছে পুরুষরা। তারই জ্বলজ্যান্ত প্রমাণ ভারতের এই গ্রাম।

সম্প্রতি ভারতের দক্ষিণ রাজস্থানের ছোট্ট একটা গ্রাম ভিলওয়ারা। একটি ছবির কারণে এই গ্রাম এখন ইন্টারনেটে পরিচিত হয়ে উঠেছে। না, কোন গর্বের বিষয় নয়। লজ্জার বিষয় বটে। কারণ ছবিতে দেখা যাচ্ছে মেয়েরা পুরুষের জুতা দিয়ে পানি তুলে খাচ্ছে!

জানা গেছে, ঐ গ্রামে রয়েছে আদিবাসী দেবতা ‘বাংকায়া মাতা’র মন্দির। এই মন্দিরে গেলেই দেখা যাবে পুরুষের জুতো মুখে করে পানি খাচ্ছেন মেয়েরা। এই মন্দিরে খুব সাধারণ দৃশ্য এটা। এখানে মেয়েরা আসেন অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার আশায়। আর সেই মুক্তির জন্যই তারা এমন সব রীতি মানেন যা প্রত্যক্ষ করাও অত্যন্ত অপ্রীতিকর।

শুধু জুতো ধোয়া পানি খাওয়াই নয়, তার আগে মাইলের পর মাইল সেই জুতো মাথায় করে হেঁটে মন্দিরে আসতে হয়। এর পরে প্রায় ২০০টি সিঁড়ি ভেঙে নামতে হয় মন্দির সংলগ্ন পুকুরে। এর পরে জুতো ধুয়ে পানি খাওয়ার পালা। সেখানেই শেষ নয়। এর পরে ফের জুতো মুখে ও মাথায় করে নিয়ে বাড়ি ফেরা। সব কিছুই নাকি অশুভ শক্তির থেকে মুক্তি পাওয়ার আশায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *