বিডি নিউজ ৬৪: জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যু হয়েছিল ক্যান্সারে। তার ভক্তদের একটি দল ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে আজ হেটে হেটে ঢাকার কার্জন হল এলাকা থেকে গাজীপুরের নুহাশ পল্লী যাচ্ছেন। কিছুক্ষণ আগে কথা হলো নজরুল ইসলাম নামে একজনের সাথে। তিনি বলছেন তারা ঢাকার বাড্ডা পর্যন্ত এসে পৌঁছেছেন। কার্জন হল থেকে রওনা হয়েছিলেন ১২ জন। বাড্ডা পর্যন্ত যাওয়ার পর একদল সেখানে …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
অপহরণের ৬ দিন পর শিশুর গলিত মরদেহ উদ্ধার
বিডি নিউজ ৬৪: সিরাজগঞ্জের কামারখন্দে অপহরণের ৬ দিন পর নিরব (৬) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনের ঝাড় থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু নিরব কামারখন্দ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বাসিন্দা আব্দুল বারেক তালুকদারের ছেলে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা …
বিস্তারিত পড়ুনফেরত পাঠানো হলো দেশে ব্র্যাভোকে!
বিডি নিউজ ৬৪: বোর্ডের সাথে বিবাদে জড়িয়ে জিম্বাবুয়ে সিরিজে আর খেলা হলো না ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন ব্র্যাভোর। জিম্বাবুয়েতে শুরু হওয়া আসন্ন ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন ২৭ বছর বয়সী ব্র্যাভো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) এক বিবৃতিতে এই বিষয় নিশ্চিত করা হয়েছে। এক টুইটার বার্তার ত্রিনিদাদের এই ব্যাটসম্যান বোর্ড সভাপতি ডেভ ক্যামেরুনের সমালোচনা করে বলেন, “খেলোয়াড়দের সাথে নতুন চুক্তি …
বিস্তারিত পড়ুনফরিদপুরে নানা আয়োজনে পালিত হলো হুমায়ূন আহমেদের জন্মদিন
বিডি নিউজ ৬৪: “হুমায়ূন আহমেদ ছিলেন বাংলা সাহিত্যের বরপুত্র। নিজস্ব রচনাশৈলী,মমত্ববোধ,শক্তিমত্তা ও সৃষ্টি প্রতি দায়িত্বশীলতাই তার লেখা অনবদ্য ও যুগোত্তীর্ণ হয়ে উঠেছে।এজন্য ব্যাপক পাঠক প্রিয়তার পাশাপাশি তার লেখায় বাংলা সাহিত্যের নতুন পাঠক সৃষ্টি হয়েছে।” আজ রবিবার জননন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে হুমায়ূন আহমেদ জন্মোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। হুমায়ূন আহমেদ জন্মোৎসব …
বিস্তারিত পড়ুনরাজশাহী কিংস টসে জিতে ফিল্ডিং নিল
বিডি নিউজ ৬৪: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসরে আজকের প্রথম ম্যাচে টসে জিতে প্রতিপক্ষ বরিশাল বুলসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী কিংস। মিরপুর শের-ই্-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় আজ রবিবার মুখোমুখি হয়েছে মুশফিকুর রহিম এবং ড্যারেন স্যামির নেতৃত্বাধীন দুই দল। শুরুটা পরাজয় দিয়ে হলেও শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে কিছুটা স্বস্তি এসেছে রাজশাহী কিংস শিবিরে। অন্যদিকে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে …
বিস্তারিত পড়ুনসারাদেশে সোমবার বিএনপির বিক্ষোভ
বিডি নিউজ ৬৪: ৭ নভেম্বর উপলক্ষে রাজধানীতে সমাবেশের অনুমতি না দেওয়ায় ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল সোমবার ১৪ নভেম্বর ঢাকা মহানগরীর থানায় থানায় এবং সারাদেশের মহানগর ও জেলা শহরে এ কর্মসূচি পালন করবে তারা। আজ রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিস্তারিত পড়ুনবরিশালে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
বিডি নিউজ ৬৪: বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী নগরীর ত্রিশ গোডাউন এলাকায় এক গৃহবধূকে (১৮) গণধর্ষণের অভিযোগে চার জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ১৪ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। তিনি শনিবার মামলা করলে রাতে পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নগরীর রুপাতলীর ধান গবেষণা সড়কের খেয়াঘাট এলাকার বাসিন্দা মানিক …
বিস্তারিত পড়ুননয়াপল্টনে ও সোহরাওয়ার্দীতে অবস্থান নিয়েছে পুলিশ
বিডি নিউজ ৬৪: বিএনপির ঘোষিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার সকাল থেকে নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে এবং এর আশপাশে বিপুল পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। সঙ্গে রয়েছে রায়টকার ও জলকামানের গাড়ি। নয়াপল্টনের সড়কের প্রতিটি অলি-গলিতেও মোতায়েন রাখা হয়েছে পুলিশ। …
বিস্তারিত পড়ুনদ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হোবার্ট টেস্টের
বিডি নিউজ ৬৪: হোবার্ট টেস্টের প্রথম দিন থেকেই বৃষ্টি হানা দিয়েছিল মাঠে। খেলা শুরুতে কিছুক্ষণ দেরিও হয়েছিল। তবে দ্বিতীয় দিনে আর মাঠে নামার সুযোগ দিল না প্রকৃতি। টানা বর্ষণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ রেফারি। রোববার সকাল থেকেই বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ঘরের মাঠে প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হয়ে লজ্জাজনক রেকর্ড …
বিস্তারিত পড়ুনমঙ্গলবার জাতীয় নবান্ন উৎসব
বিডি নিউজ ৬৪: আগামী মঙ্গলবার পহেলা অগ্রহায়ণ জাতীয় নবান্ন উৎসব ১৪২৩। উত্সব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ও ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে। প্রথম অধিবেশনের অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টা ১মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত, শেষ হবে নবান্ন শোভাযাত্রার মধ্য দিয়ে। দ্বিতীয় পর্ব একযোগে শুরু হবে রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ ও চারুকলার বকুলতলায় বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এবছরের …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল