ফরিদপুরে নানা আয়োজনে পালিত হলো হুমায়ূন আহমেদের জন্মদিন
ফরিদপুরে নানা আয়োজনে পালিত হলো হুমায়ূন আহমেদের জন্মদিন

ফরিদপুরে নানা আয়োজনে পালিত হলো হুমায়ূন আহমেদের জন্মদিন

বিডি নিউজ ৬৪: “হুমায়ূন আহমেদ ছিলেন বাংলা সাহিত্যের বরপুত্র। নিজস্ব রচনাশৈলী,মমত্ববোধ,শক্তিমত্তা ও সৃষ্টি প্রতি দায়িত্বশীলতাই তার লেখা অনবদ্য ও যুগোত্তীর্ণ হয়ে উঠেছে।এজন্য ব্যাপক পাঠক প্রিয়তার পাশাপাশি তার লেখায় বাংলা সাহিত্যের নতুন পাঠক সৃষ্টি হয়েছে।”

আজ রবিবার জননন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে হুমায়ূন আহমেদ জন্মোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

হুমায়ূন আহমেদ জন্মোৎসব কমিটির আহ্বায়ক শামীমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাসিনা বানু।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মফিজ ইমাম মিলন,অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী প্রমুখ। পরে অতিথিরা শিশু ভক্তদের নিয়ে হুমায়ূন আহমেদের জন্মদিনের কেক কেটে একে অন্যের মুখে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *