বিডি নিউজ ৬৪: ৩৯ বছর বয়সে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ইমরান খান। রাজনীতিতেও তার লড়াকু মানসিকতার প্রশংসা করে সবাই। আর তিনিই নাকি জীবনের তৃতীয় ইনিংস শুরু করলেন? ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে তৃতীয় বিয়ে করেছেন তেহরিক-ই-ইনসাফের প্রধান নেতা ইমরান খান। কনের নাম মরিয়ম! তিনি ইমরানের দলেরই এক নেতার বোন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। জানা গেছে মরিয়মের বিবাহবিচ্ছেদ হয়েছে। তিনি দুই সন্তানে জননী। তবে …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
মেয়র পদে চারজন ও কাউন্সিলর পদে ৩৪ জনের মনোনয়নপত্র দাখিল
বিডি নিউজ ৬৪: নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত মেয়র পদে চারজন এবং কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে তিনটি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছেন ১০ জন, ও সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন। আগামী সাত আগস্ট ওই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মো. ময়নুল …
বিস্তারিত পড়ুনপ্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার শেষ বৈঠকে সভাপতিত্ব করলেন ক্যামেরন
বিডি নিউজ ৬৪: ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার মন্ত্রিসভার শেষ বৈঠকে সভাপতিত্ব করেছেন ডেভিড ক্যামেরন। তিনি ছয় বছর পর আগামীকাল বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এদিনই তার উত্তরসূরি হতে যাচ্ছেন টেরেসা মে। তিনিই কাল দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ইতোমধ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতিও নিয়েছেন তিনি। ডেভিড ক্যামেরনের উত্তরসূরি হওয়ার দৌড় থেকে সর্বশেষ প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রিয়া লিডসম সরে দাঁড়ানোর ফলে টেরেসার …
বিস্তারিত পড়ুনশুক্রবার আত্মসমর্পণ করতে যাচ্ছে সুন্দরবনের আরও ৮ বনদস্যু
সুন্দরবনের আরও ৮ বনদস্যু র্যাবের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। আগামীকাল বুধবার এই আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আসতে পারছেন না বলে তা পিছিয়ে শুক্রবার করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে র্যাব-৮, বরিশাল এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বলেন, সুন্দরবনের বনদস্যু মজনু ও ইলিয়াস বাহিনীর ৮ জন সদস্য আত্মসমর্পণ করতে রাজী …
বিস্তারিত পড়ুনজঙ্গিবাদের বিরুদ্ধে সবার সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে জঙ্গিবাদে নিমজ্জিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে উদ্দীপ্ত করতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী ইসলামের বদনাম করছে এমন অশুভ শক্তির চক্রান্ত প্রতিহত করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁর সরকার বাংলাদেশে জঙ্গিবাদের বীজ অঙ্কুরিত হতে দেবে না। শেখ হাসিনা আজ গণভবন থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তাঁর উদ্যোগের অংশ হিসেবে ঢাকা ও …
বিস্তারিত পড়ুনগাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৫
বিডি নিউজ ৬৪:জেলা শ্রীনগরে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ৫ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবার বিকেলে ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগরের কেওটখালীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি সাহিদুর আরো …
বিস্তারিত পড়ুননিহত ৬ সন্ত্রাসীই বাংলাদেশি, তালিকাভুক্ত ছিল ৫
বিডি নিউজ ৬৪: গুলশানের রেস্টুরেন্টে সেনাকমান্ডোর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে নিহত ৬ সন্ত্রাসীর সবাই বাংলাদেশি। এর মধ্যে ৫ জন ছিল পুলিশের তালিকাভুক্ত। এদের দেশের বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল। শনিবার রাজারবাগ পুলিশ লাইনে গুলশানের ঘটনায় নিহত ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলামের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের একথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি আরও বলেন, সবাইকে …
বিস্তারিত পড়ুন‘জিম্মি ঘটনার খবর শুনে মনটা ভালো নেই’
বিডি নিউজ ৬৪: উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে গেছেন জয়া আহসান। সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নিলেন গতকাল নিজের জন্মদিনে। গতকাল ১ জুলাই তিন দিনের এই সম্মেলনের উদ্বোধনী দিনের সন্ধ্যায় জয়ার হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অরুণ সিং। পুরষ্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ছয় হাজার দর্শকের উপস্থিতিতে জয়া বলেন, ‘পুরস্কার প্রাপ্তি, তাও জন্মদিনে অবশ্যই …
বিস্তারিত পড়ুনগুলশানের সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা বি. চৌধুরীর
বিডি নিউজ ৬৪: গুলশানের সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। তারা এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। …
বিস্তারিত পড়ুনগুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় রওশনের তীব্র নিন্দা
বিডি নিউজ ৬৪: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ রাজধানীর গুলশানের একটি হোটেলে দুষ্কৃতিকারীদের সংঘটিত প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজন বেকারীতে সন্ত্রাসী হামলার বিষয়ে তিনি আজ এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ শান্তি প্রিয় দেশ। হাজার বছর ধরে এদেশে শান্তির সুবাতাস বয়ে চলছে। এদেশে শান্তি প্রিয় বিভিন্ন ধর্মের, …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল