গাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৫

বিডি নিউজ ৬৪:জেলা শ্রীনগরে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ৫ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

শনিবার বিকেলে ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগরের কেওটখালীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি সাহিদুর আরো জানান, টুঙ্গীপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাওয়ায় যাচ্ছিল। পথিমধ্যে কেওটখালীতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। লাশ শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *