বিডি নিউজ ৬৪: ২০১২ লন্ডন অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের জোগেশ্বর দত্ত। কিন্তু এতদিন পর এক সপ্তাহের মধ্যে তার সেই ব্রোঞ্জের পদক সোনা হয়ে যাওয়ার উপক্রম! তাতে ভারতের অলিম্পিক গেমস ইতিহাসের অর্জনে আরেকটি সোনা যোগ হতে পারে। জোগেশ্বরের ওই ইভেন্টে লন্ডনে সোনা ও রুপা জেতা দুই কুস্তিগীরেরই ডোপ টেস্টে পজিটিভ হওয়ার খবর মিলেছে। এই দুজনের পদক কেড়ে নেওয়া হলে আপনাতেই …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
ঈদের নাটকে জুটিবদ্ধ অপূর্ব-সারিকা
বিডি নিউজ ৬৪: সর্বশেষ ২০১২ সালে একটি টেলিছবিতে জুটিবদ্ধ হয়েছিলেন তারা। অপূর্ব নিয়মিত অভিনয় চালিয়ে গেলেও সারিকা সংসার আর সন্তান নিয়েই ব্যস্ত ছিলেন। অভিনয়ে প্রত্যাবর্তনের পর সারিকা আবারও জুটিবদ্ধ হলেন অপূর্বর সাথে। রুবায়েত মাহমুদের পরিচালনায় হাসির নাটক ‘ফয়েল পেপারে প্রেম’-এ জুটিবদ্ধ হয়েছেন তারা। নাটকটির শুটিং প্রায় শেষের দিকে। রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ন হয়েছে। ঈদের অবসরে দর্শকরা নাটকটি দেখে …
বিস্তারিত পড়ুনমনপুরায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ
বিডি নিউজ ৬৪: ভোলার মনপুরা উপজেলা ঘেঁষা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। জেলেরা পুরোদমে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন। মাছ বিক্রির টাকায় সংসারের অভাব অনটনের বোঝা হালকা হতে শুরু করায় মনপুরার জেলে পল্লিতে বইছে খুশির বন্যা। আড়তদারদের মাঝেও দেখা গেছে খুশির আমেজ। আড়ততদার নিজামউদ্দিন হাওলাদার ও মোশারফ হোসেন বলেন, অভিযানের আগ পর্যন্ত এভাবে ইলিশ …
বিস্তারিত পড়ুনপাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৫০০ গাড়ি
বিডি নিউজ ৬৪: পদ্মা নদীতে প্রবল স্রোত ও ফেরিঘাটে সমস্যার কারণে পাটুরিয়া এবং দৌলতদিয়া ঘাটে কয়েকশ পণ্যবাহী ট্রাকসহ অন্তত ৫ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। আজ শনিবার বেলা ১১টায় বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, এ ঘাটে পারের অপেক্ষায় অন্তত দুইশ পণ্যবাহী ট্রাকসহ তিন শতাধিক গাড়ি রয়েছে। পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিদ্দীন রাসেল জানান, পাটুরিয়া পণ্যবাহী ট্রাকসহ …
বিস্তারিত পড়ুনঅস্ত্রোপচার শেষে আইসিইউতে দুই পুলিশ কর্মকর্তা
বিডি নিউজ ৬৪: রাজধানীর মিরপুরের রূপনগরে গতকাল শুক্রবার রাতে অভিযানের সময় জঙ্গি হামলায় আহত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজনকে অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গতকাল রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁদের অস্ত্রোপচার সম্পন্ন হয়। আজ শনিবার সকালে স্কয়ার হাসপাতালের কাস্টমার সার্ভিসের হুমায়ূন কবির এ তথ্য জানিয়েছেন। অভিযানে আহত পুলিশ কর্মকর্তারা হলেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ …
বিস্তারিত পড়ুনবগুড়ায় নরসুন্দর হরিদাসের মরদেহ উদ্ধার
বিডি নিউজ ৬৪: বগুড়া শহরের ঝোপগাড়ী হাজিপাড়া এলাকায় জনৈক জাহিদুলের ধান ক্ষেতের ড্রেন থেকে নরসুন্দর হরিদাসের (৩৫) জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ বলেন, নরসুন্দর হরিদাস নওগাঁর রানী …
বিস্তারিত পড়ুনএক ম্যাচ খেলেই চতুর্থ রাউন্ডে জকোভিচ!
বিডি নিউজ ৬৪: ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠতে তেমন কোনো কষ্টই করতে হলো না নোভাক জকোভিচের। খেলার কথা ছিল ৩ ম্যাচ। কিন্তু প্রথম রাউন্ডের ১ ম্যাচ খেলেই শেষ ষোলোতে পৌঁছে গেছেন জকোভিচ। বিশ্বের ১ নম্বর খেলোয়াড়ের দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের প্রতিদ্বন্দ্বী ইনজুরিতে। তাই জকোভিচ একরকম ওয়াকওভারই পেয়েছেন টানা দুই ম্যাচে। তৃতীয় রাউন্ডে জকোভিচ ৪-২ এ এগিয়ে ছিলেন রাশিয়ান প্রতিদ্বন্দ্বী মিখাইল …
বিস্তারিত পড়ুনহারিকেন হারমাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি
বিডি নিউজ ৬৪: ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন হারমাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। শুক্রবার ফ্লোরিডা ও জর্জিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া এ হারিকেনে অন্ততপক্ষে একজনের মৃত্যু হয়েছে কয়েকশ ভবন ধ্বসে পড়েছে, তিন লাখের ওপর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফ্লোরিডার রাজধানী তালাহাসির এক অঞ্চলেই অন্ততপক্ষে ৭০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরটির ৬০ শতাংশ বাসিন্দা …
বিস্তারিত পড়ুনআগস্টে হিলারির সংগ্রহ ১৪ কোটি ৩০ লাখ ডলার
বিডি নিউজ ৬৪: কেবল জনমত জরিপেই নয়, তহবিল সংগ্রহের দিক থেকেও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। ডেমোক্র্যাট দলের এই প্রেসিডেন্ট প্রার্থী গত আগস্ট মাসে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছেন নির্বাচনী প্রচারণার জন্য। এর পরিমাণ ১৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। খবর এনবিসি নিউজের। খবরে বলা হয়, গত মাসে হিলারি ক্লিনটনের সংগৃহীত তহবিলের বড় অংশ খরচ হয়েছে। …
বিস্তারিত পড়ুনসিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল
বিডি নিউজ ৬৪: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ঈদের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে। মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য গত বছর ২৭ জুলাই সিঙ্গাপুরে …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল