বিডি নিউজ ৬৪: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নদীমাতৃক বাংলাদেশে আজ নদী হারিয়ে গেছে, হারিয়ে গেছে নদীকে ঘিরে নানা উৎসব। দখল, দূষণের অত্যাচারে নদীর পানি আজ দূষিত। নদীর দুপাড়ে তাকালে দেখা যায় বর্জ্যের স্তূপ। ভালো নেই নদী, ভালো নেই বাংলাদেশ।” বিশ্ব নদী দিবসে এক আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশের নদীগুলোর করুণ চিত্র দেখে তিনি এসব কথা বলেন। জাতীয় জাদুঘরে রবিবার নোঙ্গরের আয়োজনে …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
ব্রাইটন ও পদ্মা জেনারেল হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা
বিডি নিউজ ৬৪: অনিয়ম, অনুমোদনহীন ঔষধ বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের দায়ে আজ রাজধানীর ব্রাইটন ও পদ্মা জেনারেল হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সরওয়ার আলমের নেতৃত্বে র্যাব-২ এর অভিযানে ভ্রাম্যমান আদালত এই জরিমানা করে। এই সময় স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাব সূত্র জানায়, রাজধানীর সোনারগাঁও রোডস্থ পদ্মা জেনারেল হাসপাতালে …
বিস্তারিত পড়ুনঅনন্য এক রেকর্ড গড়লেন সাকিব
বিডি নিউজ ৬৪: ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা ঘটলো এই প্রথম। ঘটালেন সাকিব আল হাসান। বাংলাদেশের বাঁ হাতি এই স্পিনার এখন একই সাথে বাংলাদেশের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী। টেস্ট আর টি-টোয়েন্টির রেকর্ডের পর আজ রবিবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে একমেবাদ্বিতীয়ম ঘটনা ঘটিয়েছেন ২৯ বছরের বোলার। মিরপুরে প্রথম ওয়ানডেতে আফাগানদের ২৬৬ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। ৪০ বলে ৪৮ রান …
বিস্তারিত পড়ুনজিমেইলের বিকল্প দারুণ কিছু ই-মেইল
বিডি নিউজ ৬৪: হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মেসেজব্যবস্থা মুহূর্তেই জনপ্রিয় হয়ে গেছে। তবে সঠিক যোগাযোগব্যবস্থার জন্য এখন পর্যন্ত নিরাপদ উপায় হলো ই-মেইল। জিমেইল ইতিমধ্যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবাপ্রদানকারী প্রোগ্রামে পরিণত হয়েছে। কিন্তু আরো অনেক ই-মেইল রয়েছে যেগুলো অনেকেই ব্যবহার করেন। এখানে জেনে নিন জিমেইলের বিকল্প আরো কয়েকটি দারুণ ই-মেইলের খবর। ১. আউটলুক ডট কম : মাইক্রোসফটের প্রতি খুব বেশি আগ্রহ …
বিস্তারিত পড়ুনসংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ
বিডি নিউজ ৬৪: কয়েকজন সাবেক প্রতিমন্ত্রীসহ সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে আজ সংসদে সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন। যাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তারা হলেন- সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আব্দুর রহিম, দু’জন সাবেক প্রতিমন্ত্রী মো. কোরবান আলী ও মো. ফজলুর রহমান পটল, …
বিস্তারিত পড়ুন‘বাংলাদেশ আজ স্বল্পোন্নত থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত’
বিডি নিউজ ৬৪: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্নের ধারাবাহিক বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আজ এলডিসি বা স্বল্পোন্নত দেশের স্তর থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আজ রবিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) অডিটরিয়ামে ৬৩তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী …
বিস্তারিত পড়ুনযুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রীর জরুরি ফাইল অনুমোদন
বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে নয়টি জরুরি ফাইল অনুমোদন করেছেন। তিনি বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরের শেষ পর্যায়ে রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সকালে ফোনে জানান, ‘প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রয়োজনীয় সব ফাইল তাঁর কাছে পাঠাতে তাঁর দপ্তরকেও নির্দেশ দিয়েছেন।’ তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল পদক্ষেপের …
বিস্তারিত পড়ুনতামিমের সেঞ্চুরি মিসের পর মাহমুদ উল্লাহর ফিফটি
বিডি নিউজ ৬৪: আর ২০টি রান। তাহলে নিজের সপ্তম সেঞ্চুরিটা হতো। সেই সাথে তিনি হতেন দেশের পক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির একক মালিকও। বন্ধু সাকিব আল-হাসানেরও ৬ সেঞ্চুরি। কিন্তু ৮০ রানে দাঁড়িয়ে তামিম তুলে মারলেন পেসার মিরওয়াইস আশরাফকে। লং অফে ক্যাচটা মিস করেননি নাভিন-উল-হক। মিরপুর স্টেডিয়াম আফসোস। আক্ষেপ তামিমের নিজেরও। সেঞ্চুরিটা যে প্রাপ্যই ছিল। ৯৮ বলে ৯ বাউন্ডারিতে দারুণ ইনিংস …
বিস্তারিত পড়ুন৯,০০০ রানের মাইলফলকে তামিম
বিডি নিউজ ৬৪: আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। সবার চেয়ে বেশি সেঞ্চুরিও তার। তিন সংস্করণেই টাইগারদের ইতিহাসে সর্বাধিক রানের মালিক তিনি। সেই তামিম আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে ৯,০০০ রানের মাইলফলক পেরিয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এই মাইলফলক পার হওয়া বিশ্বের ৮৯তম ব্যাটসম্যান তিনি। এই বাঁ হাতি ম্যাচটির আগে ছিলেন ১৫ রান দূরে। ২৪৮ ম্যাচ খেলে …
বিস্তারিত পড়ুনবাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৪
বিডি নিউজ ৬৪: বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন ১৮ জন। আজ রবিবার ইরাকের রাজধানীতে এ হামলার ঘটনার খবর নিশ্চিত করেছে পুলিশ। প্রাথমিকে হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল