ভালো নেই নদী, ভালো নেই বাংলাদেশ : ইনু
ভালো নেই নদী, ভালো নেই বাংলাদেশ : ইনু

ভালো নেই নদী, ভালো নেই বাংলাদেশ : ইনু

বিডি নিউজ ৬৪: তথ‌্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নদীমাতৃক বাংলাদেশে আজ নদী হারিয়ে গেছে, হারিয়ে গেছে নদীকে ঘিরে নানা উৎসব। দখল, দূষণের অত্যাচারে নদীর পানি আজ দূষিত। নদীর দুপাড়ে তাকালে দেখা যায় বর্জ্যের স্তূপ। ভালো নেই নদী, ভালো নেই বাংলাদেশ।”
বিশ্ব নদী দিবসে এক আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশের নদীগুলোর করুণ চিত্র দেখে তিনি এসব কথা বলেন।
জাতীয় জাদুঘরে রবিবার নোঙ্গরের আয়োজনে ‘নদ-নদীর আলোকচিত্র’ শীর্ষক প্রদর্শনী ও উৎসব উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। ২০ জন আলোকচিত্রীর তোলা ৩৬টি ছবি নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।
তথ্যমন্ত্রী বলেন, পরিবেশের উন্নয়নে যদি কিছু করতে না পারি, তবে আমও যাবে, ছালাও যাবে। পরিবেশ ধ্বংস হয়ে গেলে ধ্বংস হবে সমাজ, ধ্বংস হবে সব উন্নয়ন।
তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতি রক্ষা করতে হলে নদীগুলোকে রক্ষা করতেই হবে। রক্ষা করতে হবে তার স্বাভাবিক গতিপ্রকৃতি।
নদী দখল, বর্জ্য ও পলিতে তলদেশ ভরাট হয়ে যাওয়া, সঠিকভাবে ড্রেজিং না করা, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের বিরুদ্ধে সরকার কার্যকর ভূমিকা নেবে বলে আশ্বস্ত করেন তিনি।
এই প্রদর্শনী চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *