বিডি নিউজ ৬৪:জেলা শ্রীনগরে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ৫ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
শনিবার বিকেলে ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগরের কেওটখালীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি সাহিদুর আরো জানান, টুঙ্গীপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাওয়ায় যাচ্ছিল। পথিমধ্যে কেওটখালীতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। লাশ শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল