বিডি নিউজ ৬৪: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ৩ বখাটে মিলে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে আটকে রেখে রাতভর ধর্ষণ করেছে বলে জানা গেছে । এ ঘটনায় ২ জনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে ওই কিশোরী তার ফুফুর বাড়িতে যাওয়ার পথে ৩ বখাটে মিলে তাকে ফুফুর বাড়ীতে পৌঁছে দেয়ার কথা বলে ধরে নিয়ে যায়।
৩ বখাটের পরিচয় পাওয়া যায় তারা হলেন সিএনজি অটোরিক্সা চালকসহ ৩ বখাটে পূর্ব উপলতা গ্রামের আবুল হোসেনের পুত্র শাহজাহান (২৪), পশ্চিম উপলতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র জাকির হোসেন (৩৫), একই গ্রামের তৈয়ুব আলীর পুত্র রাশেদ (২৫) ।
এরপর তারা মেয়েটিকে একটি বাগানে নিয়ে পলাক্রমে ধর্ষন করে। এরপর তারা ঘটনাস্থল থেকে মেয়েটিকে বের করে সিএনজি অটরিক্সা যোগে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে-ফিরে পুণরায় আটকে রেখে রাতভর ধর্ষণ করে। পরেরদিন সকালে তারা মেয়েটিকে পূর্ব উপলতা রাস্তার পাশ্বে রেখে পালিয়ে যায়। মেয়েটিকে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে দোয়াভাঙ্গা রেল ক্রসিং সংলগ্ন এলাকার চা দোকানদার মোঃ হাফেজ তাকে উদ্ধার করে সিএনপি যোগে তার বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে।
এরপর থানার রোড এলাকায় মেয়েটিকে দেখতে পেয়ে তার বড় বোন বিস্তারিত ঘটনা জানতে পারে। সে তার বোন কে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আসামীদের সন্তাক্ত করার চেষ্টা করে।
এরপর সে তার বোনকে নিয়ে শাহরাস্তি থানা এসে ঘটনার বর্ণনা দেয়। এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানায় একটি নারি ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়।
কিশোরী জানায়, সে বখাটের হাত থেকে বাচার চেষ্টা করলেও তারা তাকে মেরে ফেলার হুমকি দেয়। মামলা হওয়ার পর গত ১৩ জানুয়ারি বিকেলে শাহরাস্তি থানা পুলিশ শাহজাহান ও জাকির হোসেনকে আটক করতে সক্ষম হয়। শনিবার তাদের চাঁদপুর কোটে প্রেরণ করা হয়েছে ।
এ বিষয় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, ‘মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল