বিডি নিউজ ৬৪: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ী বাজারের আমবাড়ী রোডে বাবু কনফেকশনারী এন্ড কসমেটিকস্ এর ভিতরে ক্যাশ বক্স থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গোপন সংবাদের ভিক্তিতে এস আই হাবিবুল বাহার, এ এস আই ফজির, এ এস আই জিয়া, এ এস আই এনামুল সহ সঙ্গীয় ফোর্স বাবু কনফেকশনারীতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবা, ২ পিস খালি ফেন্সিডিলের বোতল ও ইয়াবা সেবনের ফুয়েল সহ বাবু মিয়া (২৮) গ্রেফতার করে থানা নিয়ে যায় পুলিশ।
গ্রেফতারকৃত বাবু মিয়া (২৮) পলাশবাড়ী সদর ইউনিয়নে সুইগ্রামের জলিলের পুত্র বলে জানা যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল