নীলফামারীতে জামায়াতের সাবেক আমীরসহ শিবিরের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
নীলফামারীতে জামায়াতের সাবেক আমীরসহ শিবিরের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহীতে শিবিরকর্মীসহ আটক ৪৮

বিডি নিউজ ৬৪:  রাজশাহী মহানগরীতে ১০ তারিক মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার (১১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র শিবিরের এক কর্মীসহ মোট ৪৮ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।

আটক শিবিরকর্মীর নাম তাফসিরুল হক দিপু (২৮)। তাকে মহানগরীর মতিহার এলাকা থেকে আটক করা হয়।

বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ১৭ জন, শাহ মখদুম থানা দুই জন আটক করে। এছাড়াও ডিবি পুলিশ দুই জনকে আটক করেছে বলেও জানান ইফতে খায়ের আলম।

আটকদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশর ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *