ক্রেমলিন বুধবার তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত
ক্রেমলিন বুধবার তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত

ট্রাম্প সম্পর্কে তথ্য সংগ্রহের বিষয়টি অস্বীকার ক্রেমলিনের

বিডি নিউজ ৬৪: ক্রেমলিন বুধবার তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগ অস্বীকার করেছে।

ক্রেমলিন এই অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ সাংবাদিকদের বলেন, ‘ক্রেমলিনের কাছে ট্রাম্প সম্পর্কে সন্দেহজনক কোন তথ্য নেই।’
তিনি বলেন, এ ধরনের ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ অভিযোগ আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার একটি প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *