বিডি নিউজ ৬৪: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইউপি নির্বাচন সূত্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও ৪জন আহত হয়েছে। শনিবার দোয়ারাবাজার সদর উপজেলার নৈনগাঁওয়ে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। সংঘর্ষে নিহতরা হলেন ইমতাজ আলীর ছেলে আবুল কালার (৪২) এবং মৃত আল আমীনের ছেলে আব্দুল আলীম (২৪)।
স্থানীয়রা জানান, গত ইউপি নির্বাচন থেকে কয়েকবার সদস্য প্রার্থী ছমছু মিয়া ও আবুল কালামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার রাতে দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক জানান, সংঘর্ষের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল