পাবনায় যৌন হয়রানি বন্ধে কর্মশালা অনুষ্ঠিত
পাবনায় যৌন হয়রানি বন্ধে কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় যৌন হয়রানি বন্ধে কর্মশালা অনুষ্ঠিত

বিডি নিউজ ৬৪: পাবনায় বাল্য বিবাহ, যৌন হয়রানি ও সাইবার বুলিং বন্ধের অঙ্গিকার নিয়ে টেবুনিয়া ওয়াছিম পাঠশালা‘তে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় টেবুনিয়া ওয়াছিম পাঠশালা মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক জাহিদ হাসানের সভাপতিত্বে ও ‘‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব“ (মেজনিন) প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতারের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন,  বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার এইচ, কে, এম আবুবকর সিদ্দিক, প্রভাষক ও নাট্য কর্মি সাইফুল ইসলাম শুভ, পল্লী চিকিৎসক পিন্টু কুমার বিশ্বাস,  ইউপি সদস্য আব্দুস সালাম, রোখসানা পারভীন প্রমুখ।

বাল্য বিবাহ, যৌন হয়রানি ও সাইবার বুলিং বন্ধে ব্রাকের ‘‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব“ (মেজনিন) কর্মসূচির উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *