রাজবাড়ীর চন্দনী ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজবাড়ীর চন্দনী ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজবাড়ীর চন্দনী ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বিডি নিউজ ৬৪: রাজবাড়ী সদর উপজেলায় চন্দনী ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলে দাবি করেছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার চন্দনী ব্রিজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। তাতে এক  ব্যক্তি নিহত হন।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) বদিয়ার রহমানের ভাষ্য, আন্তজেলা ডাকাতদলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।  ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *