বিডি নিউজ ৬৪: গত কয়েক বছরে সম্পর্ক এবং ডেটিং সংস্কৃতি ব্যাপকভাবে বিবর্তিত হয়েছে। আর প্রযুক্তির কল্যাণে শুধু ভালোবাসার পদ্ধতিই নয় বরং ভালোবাসা প্রকাশে ব্যবহৃত পরিভাষাগুলোতেও পরিবর্তন এaaসেছে।
এখনকার ডেটিং সংস্কৃতিতে ব্যবহৃত পরিভাষাগুলোর একটি বিবরণ এখানে তুলে ধরা হলো:
১. বায়ে (BAE)
প্রথমে এটি ছিল “বেবি”। এরপর হয় “বু”। আর এখন এটি “বায়ে”। বিএই (BAE) শব্দটি মূলত “বিফোর অ্যানিওয়ান এলস” এর সংক্ষেপিত রুপ। আর এটি এমন সঙ্গী বা সঙ্গিনীর জন্য ব্যবহৃত হয় যার সঙ্গে আপনি গভীরে প্রেমের স্মপর্কে যুক্ত।
২. জুটিবদ্ধ হওয়ার মৌসুম
শীতকাল জুটিবদ্ধ হওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় মৌসুম। এটি এমন এক মৌসুম যখন তাপমাত্রা কমে আসে এবং জুটিবদ্ধ হওয়ার আকঙ্খা তুঙ্গে থাকে।
৩. ঘোস্টিং
ডেটিং অ্যাপস এবং সামাজিক গণমাধ্যমে বিচরণ হয়তো আপনাকে প্রাথমিকভাবে কোনো কিছু পেতে সাহায়তা করতে পারে। কিন্তু সম্পর্ক ভাঙ্গা এখনো কঠিন একটি কাজ। আর এমন সময়ই কোনো লোক ঘোস্টিং করতে চান। ১৯৯০ সালের ক্ল্যাসিক সিনেমা ঘোস্ট থেকে এই নামকরণ করা হয়। এর মাধ্যমে সেসব ছেলে বা মেয়েদের বুঝানো হয় যারা কারো সঙ্গে বেশ কয়েকবার ডেটিং করার পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন ওই ব্যক্তিকে এড়িয়ে চলার জন্য। এবং একটা সময়ে গিয়ে সহজেই ওই সম্পর্কে থেকে বেরিয়ে পড়েন।
৪. হনন
যে ব্যক্তি প্রায়ই সম্পর্কে হনন করেন তিনি কখনোই সত্যিকার প্রেমে পড়ার মতো ব্যক্তি নন। এ ধরনের লোকদের একটি মাত্র শেষ লক্ষ্য থাকে। আর তা হলো স্কোর বাড়ানো। এবং এরা কোনো দায়-দায়িত্ব গ্রহণ ছাড়াই শুধু সম্পর্কের মজা লুটতে চান।
৫. বেঞ্চিং
কেউ কি আপনাকে টানা তিনি দিন ধরে কল করার পর উধাও হয়ে গেছেন? যদি এমনটা ঘটে তাহলে বুঝবেন তিনি “বেঞ্চিং” করছেন। যদি কোনো ব্যক্তি তার ভালোবাসা প্রকাশে সঙ্গতিহীন আচরণ করেন তাহলে বুঝবেন তিনি আপনাকে বেঞ্চিং করছেন। এর সহজ অর্থ হলো, তিনি আপনাকে পছন্দ করেন কিন্তু তিনি এখনো মনস্থির করেননি তিনি কী চান বা কী করবেন। আর বিষয়টি আপনাকে কীভাবে বলতে হবে তাও জানেন না।
৬. সম্পর্কের সংজ্ঞায়ন
এখনকার ডেটিং দুনিয়ায় একটি যুগলের সম্পর্কের অবস্থা হতে পারে ঝাপসা বা অস্পষ্ট। যখন কাউকে তাদের সঙ্গী বা সঙ্গিনীর সাথে বসার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং তাদের সম্পর্ক কোনদিকে যাচ্ছে তা বুঝার দরকার পড়ে তখন এই বিষয় এসে পড়ে। অর্থাৎ, তাদেরকে নিজেদের সম্পর্কটির সংজ্ঞায়ন করতে হয়।
৭. গতিপথ পরিবর্তন
যার ব্যাপারে আপনার আগ্রহ নেই তার সঙ্গে ছলনাকেই বলা হয় গতিপথ পরিবর্তন। আমাদের সকলেই জীবনের কোনো না কোনো সময়ে এটা করেছি। আর সত্যি বলতে কি কখনো কখনো কোনো সম্পর্ক বেরিয়ে আসার একমাত্র উপায় এটাই। যদিও সম্ভব হলে এটা এড়িয়ে চলাই ভালো।
৮. টেক্সটট্যাশনশিপ
এটি এমন একটি পরিভাষা যা সেসব যুগলদের জন্য ব্যবহৃত হয় যারা কখনো সাক্ষাৎ না করেই সম্পর্কে পুরোপুরি জড়িয়ে যান। আর হ্যাঁ, এই পুরো সম্পর্কটি গড়ে ওঠে টেক্সট বিনিময়ের মাধ্যমে। এ ধরনের সম্পর্ক সাধারণত ডেটিং পর্যন্ত গড়ায় না। বরং এতে থাকে লম্বা কথপোকথন, প্রেমালাপের সেশন এবং সম্ভবত এমন টেক্সট যা স্ক্রিনে উষ্ণতা ছড়ায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল