জামালপুরে পুলিশ হেফাজতে মাদক মামলার এক আসামির মৃত্যু
জামালপুরে পুলিশ হেফাজতে মাদক মামলার এক আসামির মৃত্যু

জামালপুরে পুলিশ হেফাজতে মাদক মামলার এক আসামির মৃত্যু

বিডি নিউজ ৬৪:  জামালপুরের মেলান্দহে পুলিশ হেফাজতে মারা গেছে সোহেল রানা নামে মাদক ব্যবসায়ী । গতকাল রবিবার বিকেলে ৫টায় মেলান্দহ থানা পুলিশ নিহত সোহেলসহ মাদক মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করে।

একই ঘটনায় গ্রেপ্তারকৃত অপর দুজন মাদক ব্যবসায়ী আব্দুল্লাহেল জাকারিয়া কাফি ও জাহিদুল ইসলামকে আদালতে সোর্পদ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেল ৫টায় মেলান্দহ থানা পুলিশ উপজেলার পাহাড়ীপটল গ্রামের রেহান আলীর পুত্র সোহেল রানাকে গ্রেপ্তার করে। একই সময় শেরপুর সদরের শাহাব্দিচর গ্রামের আব্দুল্লাহেল জাকারিয়া কাফি ও মেলান্দহের মালঞ্চ গ্রামের জাহিদুল ইসলামকেও গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের থানায় নেওয়ার পর সোহেল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে সন্ধ্যা ৭টায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সোহেলের অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহত সোহেলের চাচা আবুল কালাম আজাদ ও ছোট ভাই জাকির হোসেন জানান, মেলান্দহ থানার এসআই সোলায়মান, এসআই জহুরুল ইসলাম ও কনস্টেবল মোঃ শাহিন সোহেলকে গ্রেপ্তার করে। তাদের অমানুষিক নির্যাতনেই সোহেল মারা গেছে।

তবে মেলান্দহ থানার ওসি মাজাহারুল করিম জানান, মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেপ্তারের পর থানায় আনা হলে সে অসুস্থ হয়ে পড়ে। মাদকাসক্ত সোহেল শারারিকভাবে খুব দুর্বল থাকায় সে হঠাৎ অসুস্থ হয়। এর পর হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় মারা যায়। তাকে কোন নির্যাতন করা হয়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে জামালপুরের পুলিশ সুপার মোঃ নিজাম উদ্দীন জানান, মাদক মামলার আসামি সোহেলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়া হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সোহেল মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *