সিরাজগঞ্জে পুলিশের পিকআপ বাসের ধাক্কায় খাদে, ৪ আহত
সিরাজগঞ্জে পুলিশের পিকআপ বাসের ধাক্কায় খাদে, ৪ আহত

সিরাজগঞ্জে পুলিশের পিকআপ বাসের ধাক্কায় খাদে, ৪ আহত

বিডি নিউজ ৬৪: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় টহলরত পুলিশের পিকআপভ্যান বাসের ধাক্কায় খাদে পড়ে চার কনস্টেবল আহত এক এসআইসহ। হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ষোলমাইল নামক স্থানে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন রায়গঞ্জ থানার এসআই আশফাকুর, পিকআপ চালক রফিকুল, কনস্টেবল গফুর ও শফিকুল। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, সোমবার ভোরে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পদ্মশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ষোলমাইল এলাকায় টহলরত পুলিশের পিকআপভ্যানকে সজোরে ধাক্কা দিলে দু’টুকরো হয়ে খাদে পড়ে যায়।

এতে এসআই আশফাকুর ও চালক রফিকুলসহ দুই কনস্টেবল আহত হন। এদের মধ্যে কনস্টেবল গফুর ও শফিকুলের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *