ফরিদপুরে বাড়ি থেকে কর্মস্থলে রওনা পথে নিখোঁজ সহকারি পোস্ট মাস্টার
ফরিদপুরে বাড়ি থেকে কর্মস্থলে রওনা পথে নিখোঁজ সহকারি পোস্ট মাস্টার

ফরিদপুরে বাড়ি থেকে কর্মস্থলে রওনা পথে নিখোঁজ সহকারি পোস্ট মাস্টার

বিডি নিউজ ৬৪: ফরিদপুরের সহকারি পোস্ট মাস্টার সুরেশ চন্দ্র মন্ডল (৫৬) বাড়ি থেকে কর্মস্থলে রওনা হয়ে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন । গতকাল শনিবার বিকেল ৩টার দিকে তিনি মাদারীপুরের কালকিনি থেকে তার কর্মস্থল ফরিদপুরের উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হন।

এ ব্যাপারে আজ রবিবার মাদারীপুরের কালকিনি থানায় একটি সাধারণ ডায়রি(জিডি) করা হয়েছে।এ বিষয়ে ফরিদপুরের প্রধান ডাকঘরের সহকারি পোস্ট মাস্টার জেনারেল মো. মোহসিন উদ্দিন জানান, সুরেশ চন্দ্র মন্ডল প্রতি সপ্তাহের বৃহস্পতিবার কালকিনি গ্রামের বাড়িতে গিয়ে আবার শনিবার ফিরে আসতেন। গত বৃহস্পতিবারও তিনি কালকিনিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং শনিবার ফরিদপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সুরেশ চন্দ্র মন্ডল নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, শনিবার সকালে সুরেশ চন্দ্র মন্ডলের সহকর্মী অম্বিকাপুর সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার পঙ্কজ কুমার সরকার সুরেশের মুঠোফোনে ফোন করেন। কিন্তু ফোনটি কেউ ধরেনি। এর কিছুক্ষণ পর সুরেশের নম্বর থেকে পঙ্কজের নম্বরে অজ্ঞাত ব্যক্তি ফোন করে ‘তুই কি সুরেশের খোঁজ করতেছিস’ বলে গালি দিয়ে লাইন কেটে দেয়। এ ব্যাপারে সুরেশের পরিবারের পক্ষ থেকে আজ রবিবার সকালে কালকিনি থানায় একটি সাধারণ ডায়রি(জিডি) করা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি রাম প্রসাদ ভক্ত বলেন, আজ সুরেশের ছেলে মিথুন মন্ডল বাদি কালকিনি থানায় একটি সাধারণ ডায়রি(জিডি)করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, সুরেশ চন্দ্র মন্ডল ফরিদপুরের প্রধান ডাকঘরে সহকারি পোস্ট মাস্টার হিসেবে কর্মরত থাকলেও তিনি ডেপুটি পোস্ট মাস্টার (সঞ্চয়) পদে কাজ করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *