সিলেটে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি বিজয় দিবসের অনুষ্ঠানে
সিলেটে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি বিজয় দিবসের অনুষ্ঠানে

সিলেটে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি বিজয় দিবসের অনুষ্ঠানে

বিডি নিউজ ৬৪: শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালীন সময়ে এক স্কুল ছাত্রীকে স্কুলের ভেতরে দরজা বন্ধ করে শ্লীলতা হানি করেছে একদল বখাটে। এসময় বখাটেদের হাত থেকে বাচতে ওই স্কুল ছাত্রীর সুর-চিৎকার শুণে আশে পাশের লোকজন ও শিক্ষকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করলেও বখাটেরা পালিয়ে যায়।

এ ঘটনায় শায়েস্তাগঞ্জে ব্যাপক তোলপাড় শুরুহয়েছে। বখাটেদের শ্লীলতাহানির শিকার ওই স্কুল ছাত্রী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। এদিকে, এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করে। শনিবার সকালে স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বহিরাগত বখাটেরা প্রবেশ করে ৮ম শ্রেণির জনৈক এক ছাত্রীর সাথে খারাপ ব্যবহার  করেছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। এ ব্যাপারে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিকেলে যোগাযোগ করা হলে তিনি জানান, বহিরাগতের পরিচয় এখনও মেলেনি। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক এএসআই আব্দুল খালেকসহ একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে বখাটেদেরকে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

এনিয়ে শায়েস্তাগঞ্জসহ আশে পাশের লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। অপরদিকে, বিজয় দিবসের দিনে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্কুলের ভেতরে এরকম তুলকালাম কান্ডের ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় হাতে নাতে ওই বখাটেদের স্কুলের শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়।

এরপর তারা ঘটনাটি একটি প্রভাবশালী মহলের ইশারায় ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এদিকে, এ স্কুলের নিরাপত্তা ও স্কুল কর্তৃপক্ষের এরকম কর্মকান্ডে অভিভাবক ও সাধারণ মানুষদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *