রাজধানীতে ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার
রাজধানীতে ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার

রাজধানীতে ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার

বিডি নিউজ ৬৪: শুক্রবার রাতে রাজধানীর দক্ষিণখানে ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। দক্ষিণখানের মৈশুরি এলাকার সোহেল (৩০) নামে এক যুবক আফাজউদ্দিনের বাড়িতে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

এলাকাবাসী ঘটনাটি জানাজানি হলে সকালে ধর্ষককে আটক করতে বিক্ষোভ প্রদর্শন করে। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ রোকুনুজ্জামান বলেন, ঐ শিশুর বাড়ি মৈশুরি এলাকায়। রাত ১১ টার দিকে গাড়ি চালক সোহেল তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

আজ সকালে এলাকাবাসীর অভিযোগের ফলে ওই শিশুকে উদ্ধার করা হয়। এসময় অভিযুক্ত ধর্ষকের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সমাধান করার জন্য সালিশ বৈঠকের আহবান করা হয়। কিন্তু বিষয়টি আইনি প্রক্রিয়ার জন্য ঐ শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *