দিনাজপুরে ভারতীও ১৩৬ পিস শাড়ি-চাদরসহ আটক ১
দিনাজপুরে ভারতীও ১৩৬ পিস শাড়ি-চাদরসহ আটক ১

দিনাজপুরে ভারতীও ১৩৬ পিস শাড়ি-চাদরসহ আটক ১

বিডি নিউজ ৬৪:দিনাজপুরের একটি বাসে তল্লাশি চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ১৩৬ পিস শাড়ি-চাদরসহ মোহাম্মদ সুজন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

আজ শনিবার ভোরে দিনাজপুর শহরের হাউজিং মোড়ে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস থেকে তাকে আটক করা হয়। সুজন জেলার হাকিমপুর উপজেলার ধর্মজাইন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

দিনাজপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে দিনাজপুরে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় অবৈধভাবে আনা ১৩৬ পিস ভারতীয় শাড়ি ও চাদরসহ সুজনকে আটক করা হয়। এ ঘটনায় আটক সুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *