নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অজ্ঞাতপরিচয়ের এক যুবকের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৭টার দিকে সোনাইমুড়ী বাজারের তানিয়া স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে নোয়াখালীর সন্ধ্যা ৭টার দিকে ছেড়ে আসা সমতল এক্সপ্রেস ট্রেনটি সোনাইমুড়ী বাজারে পৌঁছে। এ সময় রেল লাইনের পার্শ্ববর্তী তানিয়া স্টোরের সামনে দিয়ে ওই যুবক রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌমুহনী রেলওয়ে পুলিশের এসআই আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। নিহতের মরদেহ উদ্ধার করে সোনাইমুড়ি থানায় পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল