গাজীপুরে শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতেক র্মবিরতী
গাজীপুরে শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতেক র্মবিরতী

গাজীপুরে শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতেক র্মবিরতী

বিডি নিউজ ৬৪: গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংগারদিঘি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কর্ম বিরতী করেছে গ্রামে কাওরন বাজারে টু’পাস গ্রুপ।

বৃস্পতিবার সাড়ে চারটার দিকে মাওনা ফুলবাড়িয়া সড়কে অবরোধ করে কর্ম বিরতী পালন করে ওই কারখানার শত শত শ্রমিক। কয়েক ঘন্টা অবরোধ থাকার, পরে কারখানার কর্তৃপক্ষের আশসাসে কর্ম বিরতী প্রত্যাহার করে নেয় শ্রমিকেরা।

টু’পাস কারখানার সুয়িং সেকশনের সুমি আক্তার জানান, এ মাসের প্রথমেই বেতন দেওয়ার কথা বলে আসছিলো কারখানার কর্তৃপক্ষ। কিন্তু ১৫ তারিখ পার হলেও বেতন না দেওয়ায় আমরা শান্তিপূর্ণ কর্ম বিরতী পালন করি। আরো জানা যায়, শ্রমিকেরা বেতনের কথা বলতে গেলেই চাকুরীচ্যুত করার হুমকি দেন এ্যাডমিন ব্যবস্থাপক।

টু’পাস কারখানার এ্যাডমিন ব্যবস্থাপক মো. মঈনুল কবির মুন্না বলেন, কারখানার ব্যাপক র্ভতুকি হচ্ছে। তাই শ্রমিকের বেতন ভাতা দেওয়া আমাদের সময়মত অসম্ভব হয়ে পড়ছে। আমরা আগামী ২০ ডিসেম্বর শ্রমিকের সমস্ত বেতন ভাতা পরিশোধ করে দিবো। অর্থনৈতিক সমস্যার কারণে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণ কর্ম বিরতী করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *