ফরিদপুরে মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত
ফরিদপুরে মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

ফরিদপুরে মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

বিডি নিউজ ৬৪: ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মির্জা সিফাত হোসেন (১৮) আহত অপর আরোহী সৌরভ হুসাইন জয় (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহতকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের রইছন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ হুসাইন জয় সদরের মেছেরদিয়া এলাকার সিরাজুল ইসলাম ছেলে ও সিফাত হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে সৌরভ হোসেন জয় ও সিফাত মোটরসাইকেলযোগে মধুখালী উপজেলা সদরের আসছিলেন। পথে রইছন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি রিকশা ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর রাখা একটি রোলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে দু্ইজনই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সৌরভ মারা যান। আহত সিফাতকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধুখালী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *