কক্সবাজারে ২ জন নিহত বন্য হাতির আক্রমনে
কক্সবাজারে ২ জন নিহত বন্য হাতির আক্রমনে

কক্সবাজারে ২ জন নিহত বন্য হাতির আক্রমনে

বিডি নিউজ ৬৪: কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালীর শাপের গারো পাহাড়ী এলাকায় ২ জন নিহত বন্য হাতির আক্রমনে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে যানা যায়।

নিহতরা হলেন- শিলখালীর শাপের গারো পাহাড়ী এলাকার বাসিন্দা ছৈয়দ আলম (৬০) ও মো. আলমঙ্গীর (৩০)। জানা গেছে সর্ম্পকে তারা জামাই-শশুর।

স্থানীয় চেয়ারম্যান নুর হোসেন জানান, পাহাড়ের নিচে ধানক্ষেত পাহারা দেওয়ার সময় হাতির পাল আক্রমণ করায় এ ঘটনা ঘটে। তারা ঘটনাস্থলেই মারা যায়। পেকুয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *