বিডি নিউজ ৬৪: গাইবান্ধায় শনিবার ভোর পর্যন্ত স্থগিত করা হয়েছে দুু্ু্ই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রশাসনের হস্তাক্ষেপে আগামী। জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের কারণে বুধবার রাতে জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুস সামাদের মধ্যস্থতায় আগামী শনিবার ভোর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।
একই কথা বলেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান। তিনি জানান, ধর্মঘট স্থগিত করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির দুই গ্রুপের সংঘর্ষ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে এ ধর্মঘটের ঘোষণা দেয় জেলা মোটর মালিক সমিতি ও জেলা ট্রাক, ট্যাংকলরি মালিক সমিতি। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত পালিত হয়। এতে করে জেলার যাত্রীসাধারণ চরম বিপাকে পড়েন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল